সমবায়ী নারীদের পাঁচ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মসূচি শুরু
আপডেট: ০৮:৪৩ এএম, ৭ জুলাই ২০১৪ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মশিউর রহমান রাঙ্গা বলেছেন, ছোট ছোট উদ্যোগকে একত্রিত করে টেকসই উন্নয়ন নিশ্চিত করা যায়। সমবায় ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। এজন্য পুরুষের পাশাপাশি সমবায়ী নারীদেরও দক্ষতা বৃদ্ধি প্রয়োজন। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়।
সমবায় ব্যবস্থাপনায় নারীদের সক্ষমতা বৃদ্ধিতে সমবায়ী নারীদের পাঁচ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আজ রাজধানীতে পাঁচ দিনব্যাপি এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
প্রতিমন্ত্রী মো: মশিউর রহমান রাঙ্গা বিয়াম ফাউন্ডেশনের সেমিনার কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। সমবায় অধিদপ্তর ও আন্তর্জাতিক সমবায় মৈত্রী সংস্থা-এশিয়া ও প্যাসিফিক যৌথভাবে ‘ম্যানেজমেন্ট ক্যাপাসিটি বিল্ডিং অব উইমেন ফর কো-অপারেটিভ ডেভেলপমেন্ট’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।
সমবায় অধিদপ্তরের নিবন্ধক মো: মফিজুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এ এ কাদের সরকার, এশিয়া প্যাসিফিক এর আঞ্চলিক পরিচালক বালা সুব্রামানিয়াম ও জেন্ডার উপদেষ্টা সাবিত্রী সিং।
তিনি বলেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় প্রতিষ্ঠা করেন। সেই সমবায়ের ধারাবাহিকতা রক্ষা করা হলে বাংলাদেশ আজ একটি উন্নতিশীল রাষ্ট্রে পরিণত হতো।
সমবায় প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সৃষ্ট সমবায়ের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংস করতে দুর্নীতির আশ্রয় নেয়া হয়েছে। মানুষকে সমবায়ের প্রতি অনাগ্রহী করে তোলা হয়েছে। এর সুযোগে স্থান করে নিয়েছে অতিরিক্ত সুদ আদায়ী ক্ষুদ্র ঋণ সংস্থাগুলো।
তিনি সমবায়ী নারীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দেশের সমবায় ব্যবস্থাকে শক্তিশালী করার পরামর্শ দেন। এ ব্যাপারে সরকার সার্বিক সহায়তা প্রদান করবে বলে তিনি আশ্বাস দেন।
পাঁচদিনব্যাপী এ প্রশিক্ষণে দেশের বিভিন্ন জেলা থেকে ২০ জন সমবায়ী নারী অংশ নিচ্ছেন। বাংলাদেশ ও ভারতের সমবায় বিশেষজ্ঞগণ তাদের প্রশিক্ষণ দেবেন।
০৭.০৭.২০১৪ - দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি










