সরকার ইলেক্ট্রনিকসহ প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রসার ঘটিয়েছে
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৪ পিএম, ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার
সরকার ইলেক্ট্রনিকসহ প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রসার ঘটিয়েছে
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ইলেক্ট্রনিক মিডিয়ার পাশাপাশি প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রসার ঘটিয়েছে। ফলে তথ্য প্রবাহের সুযোগ আরও বৃদ্ধি পেয়েছে।
তিনি আজ শুক্রবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত ‘কালের কন্ঠ পত্রিকার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও গুণীজন সম্মাননা-২০২০’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্পিকার বলেন, প্রতিষ্ঠার পর থেকেই কালের কন্ঠ মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে ভূমিকা রাখছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পরিপূর্ণভাবে মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান উপস্থিত ছিলেন।
স্পিকার দেশের বরেণ্য গুণীজন এবং জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়ার মাধ্যমে কালের কণ্ঠ’র দশম প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করে রাখার উদ্যোগ গ্রহণ করায় ধন্যবাদ জানান।
ঢাকায় দেশবরেণ্য ২৫ গুণীজনসহ ৬৪ জেলায় ৬৪ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হচ্ছে।
ড. শিরীন শারমিন কালের কন্ঠের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গৃহীত কর্মসূচীর সার্বিক সফলতা কামনা করেন।
অনুষ্ঠানের সভাপতি ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সভাপতিত্বে এবং কালের কন্ঠ পত্রিকার সম্পাদক ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




