সাংবাদিক সুমনের ওপর হামলা, আটক ৪
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০২ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
ছবি: সংগৃহীত
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে পেশাগত দায়িত্বপালনকালে সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনের ওপর হামলার ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
শুক্রবার গভীর রাতে ও শনিবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-২।তারা হলেন- আলাউদ্দিন, মাসুদ, অপু ও রাসেল।এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ।
র্যাব জানায়, গত দুইদিন বিশেষ অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। হামলার ঘটনার ভিডিও ফুটেজ, ছবি ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী আরও ১১ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের ধরতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে সুমনের ওপর হামলার ঘটনায় ০৬ ফেব্রুয়ারি একজনকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ইসমাইল।
গত ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের দিন রাজধানীর মোহাম্মদপুরে জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে সাদেক খান রোডে সাংবাদিক সুমনের ওপর হামলা করা হয়।
সুমনের সঙ্গে থাকা অন্য সহকর্মীরা জানান, সাদেক খান রোডের একটি ভোটকেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হচ্ছিল। খবর পেয়ে সুমন সেখানে সংবাদ সংগ্রহ করতে যান। ওই সময় জাফরাবাদ এলাকার সাদেক খান রোডে ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী খোকনের সমর্থকরা ২০-৩০ জনের একটি দল নিয়ে শোডাউন করছিলেন। সুমন সেই ছবি তুললে তারা সুমনকে আক্রমণ করে। পরে স্টাম্প দিয়ে সুমনের মাথায় আঘাত করে। সে পড়ে গেলে তাকে কিল-ঘুষি দেয় ও লাঠিপেটা করতে থাকে। পরে সহকর্মীরা এগিয়ে এসে সুমনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
-জেডসি
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




