সাত কলেজের সমন্বয়ক ইডেনের অধ্যাপক সুপ্রিয়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৭ এএম, ৬ এপ্রিল ২০২২ বুধবার
ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের নতুন সমন্বয়ক ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই. কে. সেলিম উল্লাহ খোন্দকারের স্থলে দায়িত্ব দেয়া হয়েছে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য্যকে।
মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ. টি. এম. মইনুল হোসেন। গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে সমন্বয়কের দায়িত্ব পান অধ্যাপক সুপ্রিয়া।
অধ্যাপক এ. টি. এম. মইনুল হোসেন বলেন, সাত কলেজের পূর্ববর্তী সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই. কে. সেলিম উল্লাহ খোন্দকারের অবসরের কারণে সাত কলেজের সমন্বয়কের পদটি শূন্য হয়। এ নিয়ে গত ২৯ মার্চ সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের বৈঠক হয়। পরে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষকে সাত কলেজের সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে তিনিই সাত কলেজের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী ও পুরনো সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। মূলত প্রচলিত শিক্ষার মানোন্নয়নে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।
সাত কলেজের মধ্যে রয়েছে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
অধ্যাপক আই. কে. সেলিম উল্লাহ খোন্দকার শুরু থেকে চলতি বছরের ২৪ মার্চ পর্যন্ত সমন্বয়কের দায়িত্ব পালন করেন।
দায়িত্ব পেয়ে অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য্য শিক্ষার্থীদের অকৃতকার্য হওয়ার বিষয়টি অনুসন্ধানের ওপর গুরুত্ব দেন। এ নিয়ে তিনি বৈঠক করেছেন সংশ্লিষ্টদের সঙ্গে।
তিনি বলেন, দায়িত্ব পাওয়ার পর থেকে সাত কলেজে প্রতিটি বিভাগের বিভাগীয় প্রধানদের সঙ্গে আলোচনা করছি। মানসম্মত শিক্ষা নিশ্চিতে আমরা চেষ্টা করে যাচ্ছি। আশা করি সাত কলেজের শিক্ষার্থীরা একসময় সবার চেয়ে এগিয়ে থাকবে। আমরা আগামীকাল ইংরেজি বিভাগের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষরা সভা করব। পর্যায়ক্রমে বাংলা, দর্শনসহ অন্যান্য বিভাগের সঙ্গে সভা করা হবে।
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচনী প্রচারণায় কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- জাইমা রহমানকে সামনে আনা বিএনপির কৌশল
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি
- ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার
- ইসির ‘দায়িত্বহীনতায়’ সাংবাদিকদের তথ্য ফাঁস
- ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম
- ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- এমএড ডিগ্রিধারী শিক্ষকের বেতন সুবিধা বাড়ল
- স্তন ক্যানসার চিকিৎসায় ‘গেম-চেঞ্জার’ নতুন এক পরীক্ষা
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আ.লীগ নেতাদের সাক্ষাৎ
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- অন্তর্বর্তী সরকার: প্রতিরক্ষা ক্রয়ে বিশেষ মনোযোগ
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা
- আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান
- ভিটামিন বি১২ এর ঘাটতিতে শরীরে যেসব ক্ষতি হয়









