সাবালেঙ্কাকে হারিয়ে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন গফ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩০ পিএম, ৯ জুন ২০২৫ সোমবার
কোনো গফ। ছবি: সংগৃহীত
প্রথম সেটেই ‘পাওয়ার টেনিস’ খেলে এগিয়ে গিয়েছিলেন আরিনা সাবালেঙ্কা। তবে একবার ব্যর্থতা শুরু হওয়ার পর আর ম্যাচে ফিরতে পারলেন না তিনি। মার্কিন তারকা কোনো গফ সাবালেঙ্কার ভুলের সুযোগ নিয়ে জিতলেন পরের দুই সেটই। তাতে হয়ে গেলেন ফরাসি ওপেন চ্যাম্পিয়নও।
সাবালেঙ্কার বিরুদ্ধে আড়াই ঘণ্টায় তিন সেটের লড়াই ৬-৭, ৬-২, ৬-৪ গেমে জিতলেন গফ। ১০ বছর পর ফরাসি ওপেনের চ্যাম্পিয়ন হলো কোনো মার্কিনি খেলোয়াড়। ২০১৫ সালে ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন সেরেনা উইলিয়ামস।
ফরাসি ওপেনে এবারই প্রথম শিরোপা জিতলেন গফ। ২০২২ সালের ফাইনালে ইগা শিয়নটেকের কাছে হারতে হয়েছিল তাকে। তবে এ বার আর সুযোগ নষ্ট করলেন না গফ। অবশ্য মোট গ্র্যান্ড স্লামই তিনি জিতেছেন ২টি।
ফাইনাল ম্যাচে যোগ্য হিসেবেই লড়েছেন এক নম্বর বাছাই সাবালেঙ্কা ও দুই নম্বর বাছাই গফ। সাবালেঙ্কাকে হারিয়ে একটি ডাবলও পূরণ করলেন গফ। তিনি প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছেন ২০২৩ সালে ইউএস ওপেনে। সেই ফাইনালেও গফের প্রতিপক্ষ ছিলেন বেলারুশ তারকা সাবালেঙ্কা। সেই ম্যাচটাও প্রথম সেট হারের পর ঘুরে দাঁড়িয়ে জিতেছিলেন গফ।
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি







