সারাদেশে মাসব্যাপী ব্রডব্যান্ড ইন্টারনেট ৫০০ টাকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৫ পিএম, ৬ জুন ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
ডিজিটাল বাংলাদেশে দিনে দিনে ইন্টারনেটের চাহিদা বাড়ছে। আর এই সুযোগে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ীরা গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন রেটে টাকা হাতিয়ে নিচ্ছেন। তবে সেই সুযোগ আর থাকছে না। শহর থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এক রেটে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসা চালাতে ‘এক দেশ এক রেট’ ট্যারিফের আওতায় আসছে। এর আওতায় তিনটি প্যাকেজ থাকবে। বিটিআরসি এই প্যাকেজগুলোর দাম আনুষ্ঠানিকভাবে এখনো জানায়নি।
রোববার (৬ জুন) এক অনুষ্ঠানে দামের বিষয়ে জানানো হবে। এর আগে শনিবার (০৫ জুন) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এ বিষয়ে বলেন, রোববার (৬ জুন) বিকেলে ভার্চ্যুয়াল মিটিংয়ে বিস্তারিত জানানো হবে।
এদিকে সূত্র জানিয়েছে, প্রথম প্যাকেজের সম্ভাব্য মূল্য মাসে সর্বোচ্চ ৫০০ টাকা হতে পারে, গতি হবে ৫ এমবিপিএস (মেগাবাইট পার সেকেন্ড)। দ্বিতীয় প্যাকেজের সম্ভাব্য মূল্য মাসে সর্বোচ্চ ৮০০ টাকা হতে পারে, গতি হবে ১০ এমবিপিএস এবং তৃতীয় প্যাকেজের মূল্য মাসে সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকা হতে পারে আর এর গতি হতে পারে ২০এমবিপিএস।
ইন্টারনেট সেবাদাতারা এ বিষয়ে জানিয়েছেন, এই দাম যদি কার্যকর হয় তাহলে রাজধানী ঢাকায় ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম প্রতি প্যাকেজে ১০০-২০০ টাকা করে কমার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ব্যবহারকারীরা বেশি সুবিধা পাবেন।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা







