সারাহকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি সংসদে
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩০ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
দুরারোগ্য ব্যাধি টিউবেরাস স্ক্লেরোসিসে ভোগে কদিন আগেই মাত্র বিশ বছর বয়সে প্রয়াত হয়েছেন সারাহ ইসলাম ঐশ্বর্য। মারা যাওয়া আগে তিনি কিডনি ও কর্নিয়া দান করে অনন্য নজির স্থাপন করে গেছেন। মরণোত্তর কিডনি ও কর্নিয়া দান করার ঘটনা এটাই দেশে প্রথম। এ মহান কাজের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানোর দাবি উঠেছে জাতীয় সংসদে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণের ওপর প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এ দাবি তোলেন।
তিনি বলেন, গত ১৮ জানুয়ারি রাতে দেশে প্রথমবারের মত মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। এই কিডনি দান করেছেন ২০ বছর বয়সী সারাহ ইসলাম। এর মধ্য দিয়ে তিনি অনন্য নজির স্থাপন করেছেন। তিনি কর্নিয়াও দান করেছেন। তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা মনে করি, সারাহকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা জানানো উচিত।
তিনি আরও বলেন, সারাহকে সম্মান জানালে অনেকে মরদেহ দিতে এগিয়ে আসবে।
মানব অঙ্গ-প্রত্যক্ষ সংযোজন আইন সংশোধন করে কঠোর নজরদারির মাধ্যমে স্বেচ্ছায় অঙ্গ দানের সুযোগ তৈরি করার পরামর্শ দিয়ে এ সংসদ সদস্য বলেন, বিদ্যমান আইনে অঙ্গ দানে কোনো বাধা নেই। তবে এখন শুধু নিকটাত্মীয়রা এটি দিতে পারেন। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার আহবান জানান তিনি।
- নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড
- জর্ডানের রানীকে স্বাগত জানালেন তুরস্কের ফার্স্ট লেডি
- চিত্রনায়িকা পরীমণিকে হত্যার হুমকি
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
- আগামী ১০ বছরে চাঁদে শহর গড়ার স্বপ্ন ইলন মাস্কের
- আজ সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- মধুচন্দ্রিমার নামে স্বামীকে ফাঁদে ফেলে খুন করাল নববধূ
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- ঢাকাসহ আশপাশের আবহাওয়া আজ পরিষ্কার থাকবে
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে: জাইমা রহমান
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজও কোণঠাসা নারী
- আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
- বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত











