সালমাদের মিশন শুরু আজ বিকেলে
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৬ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২০ সোমবার
সালমাদের মিশন শুরু আজ বিকেলে
ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার পার্থে আজ সোমবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হবে দুদলের মধ্যকার ২২ গজের ময়দানি যুদ্ধ। শক্তির বিচারে ভারত অনেক এগিয়ে। তবে প্রতিপক্ষকে নিয়ে চিন্তিত নন সালমা খাতুন।
ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘ভারতের কোনো খেলোয়াড়কে নিয়ে আমরা চিন্তিত নই। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচটি আমরা দেখেছি। ভালো ম্যাচ হয়েছে। তবে আমরা নিজেদের খেলা নিয়ে ভাবছি। ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চাই।’
অস্ট্রেলিয়ায় চলমান মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। ভারত ছাড়া সালমাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলংকা। গত ২১ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়া-ভারত মুখোমুখি হয়েছিল। ম্যাচটি ১৭ রানে জিতে নেয় ভারত।
বাংলাদেশের মেয়েরা বর্তমান এশিয়া কাপ চ্যাম্পিয়ন। এশিয়া কাপে ভারতকে দুবার হারানোর অভিজ্ঞতা রয়েছে সালমাদের। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনবার অংশ নিয়ে ১৩ ম্যাচে কেবল দুবার জয়ের স্বাদ পেয়েছেন লাল-সবুজরা।
সালমা জানান, তাদের প্রস্তুতি ভালো হয়েছে। বলেন, ‘আমরা অস্ট্রেলিয়ায় দুই সপ্তাহ আগে এসেছি। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পেরেছি। দলের সবাই ভালো ছন্দে আছে। এখন আসল লড়াইয়ে ভালো করতে উন্মুখ হয়ে আছি।’
প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পাওয়া জয়ে উজ্জীবিত বাংলাদেশ নারী ক্রিকেট দল। এ প্রসঙ্গে সালমা বলেন, ‘পাকিস্তানকে হারিয়ে আমাদের আত্মবিশ্বাস বেড়ে গেছে। সেদিন আমাদের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব কিছুই ভালো হয়েছে। বিশ্বকাপের আগে জয় পেয়ে আমরা উচ্ছ্বসিত।’
সালমারা অনুপ্রেরণা নিচ্ছেন বিশ্বকাপজয়ী যুব দলের কাছ থেকে। তবে ভারতের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে তাদের। এই দলটির বিপক্ষে সবশেষ দুই আসরে আট ম্যাচে জয় নেই একটিও। তা ছাড়া অস্ট্রেলিয়ার কন্ডিশনও বড় চ্যালেঞ্জ।
একদিন আগেই পেসার জাহানারা আলম জানান, আমরা ভারতের বিপক্ষে ম্যাচটিকে নতুন করে দেখব।’
বিশ্বকাপে দুর্দান্ত শুরুর অপেক্ষায় বাংলাদেশ। তাই তো প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি ভাবতে চান না সালমা, জাহানারারা। তারা মাঠে নিজেদের সেরাটি দিতে চান।
সালমা বলেন, ‘সবাই নিজের জায়গা থেকে ভালো করতে পারলে ফল আমাদের পক্ষে আসবে।’
২৭ ফেব্রুয়ারি ক্যানবেরায় নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেন লাল-সবুজরা। ২৯ ফেব্রুয়ারি তৃতীয় ম্যাচ মেলবোর্নে নিউজিল্যান্ডের বিপক্ষে। ২ মার্চ চতুর্থ ম্যাচ শ্রীলংকার বিপক্ষে একই ভেন্যুতে।
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার