সূচকে উন্নতি, তবুও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৬ পিএম, ১২ নভেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
ঢাকার বায়ুদূষণ পরিস্থিতির উন্নতি হয়েছে, কিন্তু তারপরও এখনো যথেষ্ট পরিমাণে ক্ষতিকর উপাদান ও গ্যাসের উপস্থিতি রয়েছে শহরের বাতাসে। বৃহস্পতিবার বিশ্বের বিভিন্ন শহরে বাতাসের গুণাগুণ নির্দেশক সূচক ইউএস এয়ার কোয়ালিটি ইনডেক্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৮৫ পয়েন্ট পেয়ে বায়ু দূষণে শীর্ষ শহরগুলোর মধ্যে চতুর্থ স্থানে রয়েছে ঢাকা। গত বছর ২০২০ সালে এই সূচকে তৃতীয় শীর্ষস্থানে ছিল বাংলাদেশের রাজধানী।
ইউএস এয়ার কোয়ালিটির সূচকে চলতি বছর দূষণে শীর্ষে রয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শহর লাহোর। শহরটির প্রাপ্ত পয়েন্ট ৪৭৮।
এছাড়া ৩৫৪ পয়েন্ট পেয়ে এই সূচকে দ্বিতীয় স্থানে আছে ভারতের রাজধানী নয়াদিল্লি এবং ১৯১ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে আছে পূর্ব ইউরোপের দেশ বসনিয়া হার্জিগোভিনার রাজধানী সারায়েভো।
ইউএস এয়ার কোয়ালিটি সূচকে যেসব শহরের প্রাপ্ত পয়েন্ট ১ থেকে ১০০র মধ্যে, সেসব শহরের বাতাসের মানকে ‘স্বাস্থ্যকর’ বলে ধরা হয়, যেসব শহরের প্রাপ্ত পয়েন্ট ১০১ থেকে ২০০- সেসব শহরের বাতাসকে চিহ্নিত করা হয় ‘অস্বাস্থ্যকর’ হিসেবে।
সূচকে ২০১ থেকে ৩০০ পয়েন্টের শহর পেয়েছে, সে শহরগুলোর বাতাস পেয়েছে ‘দূষিত’ তকমা; আর যে শহরগুলোর প্রাপ্ত পয়েন্ট ৩০১ এবং তার চেয়ে বেশি- সেসব শহরের বাতাসকে ‘বিপজ্জনক’ আখ্যা দিয়েছে ইউএস এয়ার কোয়ালিটি ইনডেক্স। এসব শহরের বাসিন্দারা সবসময় স্বাস্থ্যঝুঁকিতে থাকেন।
ঢাকার বায়ুর গুণাগুণ পরীক্ষার ক্ষেত্রে বাতাসে ৫ টি উপাদানের পরিমাপ নেন বিশেষজ্ঞরা। এই উপাদানসমূহ হলো- ক্ষুদ্র বস্তুকণা, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড ও ওজোন।
বাংলাদেশের রাজধানীর বায়ু দূষণের ব্যাপারটি দীর্ঘদিন ধরেই আলোচনায় আছে। সাধারণত শীত ও শুষ্ক মৌসুমে অধিকমাত্রায় দূষিত থাকে ঢাকার বাতাস, বর্ষাকালে তুলনামূলকভাবে দূষণ কম থাকে।
বিশ্বব্যাংকের পরিবেশ বিভাগ ২০১৯ সালের এক প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের ৩ টি প্রধান কারণ নির্দেশ করেছিল। এগুলো হলো- ঢাকার আশপাশে গড়ে ওঠা ইটভাটাগুলোর ধোঁয়া, যানবাহন থেকে নিঃসৃত ধোঁয়া ও নির্মাণকাজ চলার ফলে বাতাসে ক্ষুদ্র বস্তুকণার ছড়িয়ে পড়া।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



