সেলফিতে ঠোঁট বাঁকা করেন কেন?
ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত :
ফেসবুকের প্রধান অনুষঙ্গ সেলফি। দেখা যায় নারীরা তাদের কোন কোন মুহূর্ত বা অবস্থান জানাতে বিশেষ মুখভঙ্গি করে সেলফি তোলেন। এর কারণ কী? সামাজিক বিদ্রোহ, নাকি সমাজ-সংসারের প্রতি ভেংচি? নাকি এর কোনটিই নয়! কেউ কি বলতে পারেন?
বাংলাদেশে ফেসবুকের জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে বাড়ছে সেলফি তোলার প্রতিযোগিতাও। তাই ফেসবুকে সেলফির এই মুখভঙ্গি দেখে অনেকেই হয়তো বিরক্ত। কিন্তু কেউ ব্যাপারটি নিয়ে মাথা ঘামাচ্ছেন না!
এই বিশেষ মুখভঙ্গিটির কেতাবি নাম ‘পাউট’। মেরিয়াম-ওয়েবস্টার ডিকশনারির মতে— ‘to show displeasure by thrusting out the lips’। কিন্তু সেলফি তুলতে কেন এমন মুখভঙ্গি করতে হচ্ছে, সেটি ভাবার বিষয়। কী এমন ডিসপ্লেজার বা অসন্তোষের ঘটনা ঘটল যে, সেলফি তুলতে গেলেই এই মুখভঙ্গি করতে হবে?
শুধু নারীরা নন, কিছু পুরুষও এভাবে সেলফি তুলে আপলোড করেন। অনেকেই জানান, এটা একটা ট্রেন্ড। কিন্তু ট্রেন্ডেরও তো একটা সৌন্দর্য থাকে। এর সৌন্দর্য কোথায়? নাকি বিকৃত মানসিকতার পরিচয়?
কেউ কেউ মনে করেন, এর পেছনে নাকি কাজ করছে যৌন আবেদন তৈরির অভিপ্রায়। এই মুখভঙ্গিকে চুম্বনের মহড়া বলে মনে করেন তারা। কারণ এই ভঙ্গিমায় ঠোঁট পূর্ণরূপে দৃশ্যমান হয়।
আবার অনেকে এই ভঙ্গিমাকে আকর্ষণীয় বলে মনে করেন। তবে মজার ব্যাপার হচ্ছে, এমন মুখভঙ্গি করা সেলফির নারীদের চেয়ে পুরুষরা স্বাভাবিক মুখভঙ্গির নারীদের পছন্দ করেন ৩৩ শতাংশ বেশি।
সব কারণকে ছাপিয়ে গেছে ‘ট্রেন্ড’। বিশেষ করে, টিনএজাররা চেন সিস্টেমে নকল করতে করতে এটাকেই ট্রেন্ড করে তুলেছে। ‘লুকিং হট’ই এখানে বিষয়।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু



