সড়ক দুর্ঘটনায় আহত নাজিফা তুষিসহ পাঁচ অভিনয়শিল্পী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৮ পিএম, ২৭ আগস্ট ২০২১ শুক্রবার
নাজিফা তুষি
সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন লাক্স তারকা নাজিফা তুষি ও অভিনেতা শরিফুল রাজসহ পাঁচজন। তাদের মধ্যে গুরুতর আহত তুষি ও রাজ আইসিইউতে আছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর গুলশান অ্যাভিনিউতে এ দুর্ঘটনার শিকার হন তারা।
জানা গেছে, ঢাকা মেট্রো গ, ১৩-৩০০০ নম্বরের একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। প্রবল ধাক্কায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে তুষি-রাজ ছাড়াও ছিলেন আরো তিনজন।
এদিকে, ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার আনুমানিক রাত ৩টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত পাঁচজনকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন। প্রফেসর রেজাউল করিম এর তত্ত্বাবধানে তারা চিকিৎসা নিচ্ছেন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ‘রাতে গুলশান ১ নম্বরে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে মোট ৫ জন আহত হন। তাদের মধ্যে দুইজন আইসিইউতে রয়েছেন।’
বর্তমানে শোবিজে নিয়মিত কাজ করা নাজিফা তুষি ২০১৪ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন। তার চলচ্চিত্রে অভিষেক হয় ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে।
অন্যদিকে শরিফুল রাজ র্যাম্প ও বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন। ২০১৬ সালে নাজিফা তুষির সাথেই ‘আইসক্রিম’ সিনেমা দিয়ে তার অভিষেক ঘটে। এরপর কয়েকটি সিনেমায় কাজ করেছেন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



