হলদে পাখি বা বেনে বৌ
আপডেট: ১০:০৩ এএম, ২৪ ডিসেম্বর ২০১৩ মঙ্গলবার
অনু সরকার : হলদে পাখি হলদে পাখি হলদে পাখির বৌ/শস্যে ক্ষেতে তুলতে গেছো মিষ্টি মধুর মৌ/শরীর তোমার ঠিক যেনো গো হলুদ দিয়ে মাখা/চোখ দুটি কী কাজল দিয়ে তুলির টানে আঁকা/
হ্যা রূপবতি পাখি হলদে পাখি বা বেনে বৌ৷ ওর গায়ের চকচকে হলুদ রঙ চোখে ধাঁধাঁ লাগিয়ে দেয় যেনো৷ রাজধানী ঢাকাসহ বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই হলদে পাখি বা বেনে বৌয়ের দেখা মেলে৷ পাখিটি আমাদের দেশসহ ভারত, শ্রীলংকা, মায়ানমার, ইন্দোনেশিয়াসহ ক্রান্তীয় দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও দেখা যায়৷ ইংরেজিতে হলদে পাখিকে বলা হয় black hooded oriol৷ আবার, বাংলাদেশে এই পাখির আরেকটি প্রজাতি আছে, যা চৈতার বউ নামে পরিচিত৷ যার ইংরেজি নাম Eurasian Golden Oriole৷
হলদে পাখির ডানা ও পুচ্ছে কালো রঙসহ দেহের বাকি অংশ সোনালি হলুদ রঙের চোখে স্পষ্ট কালো রেখা দেখা যায়৷ আকৃতি প্রায় পাতি কাকের সমান৷ স্ত্রী পাখি পুরুষের তুলনায় অপেক্ষাকৃত ফ্যাকাসে ও অধিক সবুজ রঙের৷ এটি কর্কশ স্বরে 'চীয়া' 'চীয়া' বোলে ডাকে এবং 'পীলোলো' শব্দে শিস দেয়৷ কীটপতঙ্গ, ফল ও ফুলের নির্যাস প্রিয়৷ এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে বাসা বাঁধে৷ ২-৩টি ডিম পাড়ে৷ বাসার সব কাজে স্ত্রী-পুরুষ উভয়ে অংশ নেয়৷ দেশের উত্তর অঞ্চলে বেশ দেখা যায় এই পাখি৷ Black–haeded Oriole, Oriolus xanthornus হলদে পাখি নামে পরিচিত৷
মাথা, গলা ও ঊর্ধ্ব-বক্ষ, ডানা ও পুচ্ছে কালো রংসহ দেহের অবশিষ্ট অংশ উজ্জ্বল সোনালি হলুদ রঙের৷ ঠোঁট গোলাপি ও চোখ গাঢ লাল৷ এদের প্রজননকাল মার্চ থেকে জুলাই৷
২৪ ডিসেম্বর ২০১৩
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি










