হাতিয়ায় ট্রলারডুবি: রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৯ পিএম, ১ জুন ২০২৫ রবিবার
হাসিনা খাতুন ইউএনএইচসিআর-এর স্বেচ্ছাসেবক হিসেবে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ছিলেন। ছবি: সংগৃহীত
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলার ডুবির একদিন পর নিখোঁজ এক রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুজন হয়েছে। এখনো নিখোঁজ এক পুলিশ সদস্য ও এক শিশু।
আজ রোববার (০১ জুন) সকালে লক্ষ্মীপুরের রামগতির বিবির হাটের কাছে মেঘনা নদী থেকে নারীর মরদেহটি উদ্ধার করে পুবলে জানিয়েছেন ভাসানচর থানার ওসি মো. কুতুব উদ্দিন।
ওসি বলেন, মরদেহ উদ্ধার হওয়া হাসিনা খাতুন (২৫) ইউএনএইচসিআর-এর স্বেচ্ছাসেবক হিসেবে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ছিলেন। ট্রলারে তার স্বামী মো. তারেক এবং তাদের ৪ বছরের শিশু মো. তামিমও সঙ্গে ছিল।
তারেককে উদ্ধারের পর নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে কিন্তু তাদের ছেলে তামিম নিখোঁজ রয়েছে। অপর নিহত মো. সাইফুল ইসলাম পুলিশের নায়েক। তিনি জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সফিকুল ইসলাম বলেন, বিবির হাট এলাকায় নদীতে এক নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এর আগে শনিবার বিকালে হাতিয়ার মেঘনা নদীতে ঝড়ো বাতাস ও ঢেউয়ের তোড়ে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ ইব্রাহিম জানান, দুপুরে হাতিয়ার ভাসানচর থেকে তিন পুলিশ সদস্য, চার আনসার সদস্য, রোহিঙ্গা রোগী, বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তাসহ ৩৯ জনকে নিয়ে ট্রলারটি রওনা হয়েছিল। পরে বিকাল ৩টার দিকে হরণী ইউনিয়নের করিম বাজার ঘাটের কাছে ডুবারচর এলাকায় তলা ফেটে ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষণিক নদীতে থাকা অন্য ট্রলারের জেলেরা একজনের মরদেহসহ কয়েকজনকে জীবিত উদ্ধার করেন।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না







