ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ১৭:৪১:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

হিজাব না পড়ায় গ্রেপ্তার, মারধরে তরুণীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৪ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২২ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হিজাব না পড়ার অভিযোগে ইরানের নৈতিকতা পুলিশের হাতে (মর‌্যালিটি পুলিশ) গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হয়ে গুরুতর আহত হওয়া এক তরুণী মৃত্যু হয়েছে। ওই তরুণীর নাম মাশা আমিনি, বয়স ২২ বছর। গুরুত্বর আহত অবস্থায় বৃহস্পতিবার তাকে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়, শুক্রবার কোমায় থাকা অবস্থায় মারা যান তিনি।

ইরান ওয়্যার ওয়েবসাইট এবং শার্গ সংবাদপত্রসহ ইরানের স্থানীয় সংবাদমাধ্যম গুলোর প্রতিবেদনে বলা হয়েছে, পড়াশোনা সূত্রে ইরানের কুর্দিস্তান প্রদেশে থাকতেন মাশা, গত মঙ্গলবার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে রাজধানী তেহরান এসেছিলেন। হিজাব ও বোরকা না পড়ে বাড়ির বাইরে বের হওয়ায় বৃহস্পতিবার মাশা আমিনিকে গ্রেপ্তার করে ইরানের মর‌্যালিটি পুলিশ। হেফাজতে নিয়ে যাওয়ার দু’ঘণ্টা পরই গুরুতর আহত অবস্থায় অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, গুরুতর শারীরিক নির্যাতনের জেরেই মৃত্যু হয়েছে মাশার।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাহসা আমিনিকে তুলে নেয়ার সময় পুলিশ ভ্যানের ভেতরে তাকে মারধর করা হয়।

ইরানে লঙ্ঘন পর্যবেক্ষণকারী ১৫০০তাভসির চ্যানেল বলেছে, পুলিশ স্টেশনে পৌঁছনো এবং হাসপাতালে যাওয়ার মধ্যে কী ঘটেছিল তা এখনও স্পষ্ট নয়, তবে তার মাথায় আঘাত লেগেছিলো বলে জানিয়েছে সংবাদপত্রটি।

এদিকে, শুক্রবার মাশা আমিনির মৃত্যুর পর একটি বিবৃতিতে তেহরান পুলিশ বলছে, অফিসার এবং আমিনির মধ্যে "কোন শারীরিক সংঘর্ষ হয়নি। ইরানে নারীদের পোষাকবিধি সম্পর্কে ‘ব্যাখ্যা ও নির্দেশনা’ দিতে মাশাকে হেফাজতে নেওয়া হয়েছিল। কিন্তু থানা হেফাজতে আসার পর আকস্মিকভাবে তার হৃদযন্ত্রে সমস্যা শুরু হয়, সঙ্গে সঙ্গেই পুলিশের উদ্যোগে তাকে জরুরিভিত্তিতে হাসপাতালে নেয়া হয়েছিল।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলেছে, ২২ বছর বয়সী তরুণী মাশা আমিনির হেফাজতে সন্দেহজনক মৃত্যুর কারণ, যার মধ্যে হেফাজতে নির্যাতন এবং অন্যান্য খারাপ আচরণের অভিযোগ রয়েছে, তা অবশ্যই ফৌজদারিভাবে তদন্ত করা উচিত।

বিবৃতিতে যোগ করা হয়েছে, তেহরানের তথাকথিত 'নৈতিকতা পুলিশ' দেশের অবমাননাকর এবং বৈষম্যমূলক বাধ্যতামূলক পর্দা আইন প্রয়োগ করার সময় তার মৃত্যুর তিন দিন আগে নির্বিচারে তাকে গ্রেপ্তার করেছিল। সমস্ত এজেন্ট এবং কর্মকর্তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।

ইরানের নিউইয়র্ক ভিত্তিক সেন্টার ফর হিউম্যান রাইটসের প্রধান হাদি ঘাইমি, আমিনির মৃত্যুকে একটি "প্রতিরোধযোগ্য ট্র্যাজেডি" বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই মৃত্যুর জন্য ইরানের সরকার দায়ী। রাষ্ট্রের বৈষম্যমূলক জোরপূর্বক হিজাব আইনের ছদ্মবেশে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং রাষ্ট্রীয় হেফাজতে তার মৃত্যু হয়েছে। এদিকে, মাশা আমিনি মৃত্যুতে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ শুরু হওয়ার পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এই ঘটনাটি যথাযথভাবে তদন্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, নৈতিকতা পুলিশের আচরণ নিয়ে ইরানের ভিতরে এবং বাইরে ক্রমবর্ধমান বিতর্কের মধ্যে আমিনির মৃত্যু ঘটে, যা আনুষ্ঠানিকভাবে গাশত-ই এরশাদ (গাইডেন্স পেট্রোল) নামে পরিচিত।

সূত্র: আল-জাজিরা, এএফপি