হিলিতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, আকাশে মেঘ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩১ পিএম, ২৬ ডিসেম্বর ২০২২ সোমবার
ফাইল ছবি
দিনাজপুরের হিলিতে গত দুদিন থেকে মৃদু মৈত্যপ্রবাহ বইছে। সোমবার (২৬ ডিসেম্বর) কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেলেও শীতের প্রকোপ কমছে না। ঘন কুয়াশার পরিমাণ কম থাকলেও আকাশে মেঘের কারণে চারদিক অন্ধাকার হয়ে আছে।
আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন যেকোনো সময় হালকা বা মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ। এর আগে রোববার ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রর্তা ছিল ৮৫ শতাংশ।
ট্রাকচালক ইয়ামিন হোসেন বলেন, কয়েক দিন ধরেই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে হিলিসহ আশেপাশের এলাকা। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত থাকছে এই কুয়াশা। এই সময়ে সড়ক ও মহাসড়কে যানবাহনগুলো দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত চলছে সূর্যের লুকোচুরি। আবার সূর্য উঠলেও রোদের প্রখরতা খুবই কম।
এদিকে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বেড়েছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ। সকাল থেকে লোকজন কাজে বের হতে পারছেন না। বের হলেও তারা ঠিকভাবে কাজ করতে পারছেন না।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের সহকারী আসাদুজ্জামান বলেন, সোমবার দিনাজপুরে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়ে ১৫ ডিগ্রিতে অবস্থান করছে। তবে আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা ধীরে ধীরে কমে যাবে। শৈত্যপ্রবাহটি এই এলাকায় কয়েক দিন স্থায়ী হতে পারে, সেই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








