ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১৫:৪০:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও

১৪ বছরে বাংলাদেশ বদলে গেছে: প্রধানমন্ত্রী

বাসসঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৯ পিএম, ৩১ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশে স্থিতিশীলতা এসেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৯ থেকে ২০২৩ সাল, এই ১৪ বছরে বাংলাদেশ বদলে গেছে। করোনাকালীন সময়েও গৃহহীনদের ঘর করে দিচ্ছি। কে কোন দলের তা দেখিনি। আমরা মানুষকে মানুষ হিসেবে দেখেছি। 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রংপুর সিটি করপোরেশন (রসিক) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথবাক্য পাঠ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, গত ১৪ বছরে মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। আমরা ভূমি ও গৃহহীনদের ঘর করে দিয়েছি। রংপুর বিভাগ আমারই করা। আমরা মানুষের জন্য কাজ করেছি।


তিনি বলেন, পঞ্চদশ সংশোধনী করার ফলে দেশে স্থিতিশীলতা এসেছে। কারণ দীর্ঘদিন ধরে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে।  এখন আর অনির্বাচিত কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করতে পারছে না। যদিও অনেকের অন্তর জ্বালা আছে। যারা কোনোদিন ভোটেও জিততে পারবে না, রাজনীতিও করতে পারবেনা।

প্রধানমন্ত্রী বলেন, মার্শাল ল জারি করে ক্ষমতা দখলকে উচ্চ আদালত অবৈধ ঘোষণা দিয়েছেন। যার ফলে আজকের বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার, মৌলিক অধিকার নিশ্চিত হয়েছে।