২ বছরের শিশুকে লাগেজে ভরে ভ্রমণ, নারী গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৮ পিএম, ৪ আগস্ট ২০২৫ সোমবার
প্রতীকী ছবি।
নিউজিল্যান্ডে বাসে ভ্রমণ করার সময়ে একটি লাগেজে দুই বছর বয়সি এক শিশুকে নিয়ে যাচ্ছিলেন এক নারী। এ ঘটনায় লাগেজের মালিক ওই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
এএফপি এবং বিবিসির প্রতিবেদন অনুসারে, এই ঘটনা ঘটেছে অকল্যান্ড থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে অবস্থিত কাইওয়াকা নামের একটি ছোট শহরে।
জানা গেছে, লাগেজগুলো বাসের যাত্রীদের নিচে, আলাদা বগিতে রাখা হয়েছিল। একটি স্টপেজে বাসটি থামার সময় ওই সুটকেসের দিকে নজর যায় বাসচালকের। তিনি লক্ষ্য করেন যে সুটকেসটি নড়ছে। তা দেখেই সন্দেহ হয় তার। তার পরেই কাইওয়াকার বাস ডিপোতে ডেকে পাঠানো হয় পুলিশ।
পুলিশ জানিয়েছে, ওই সুটকেসটি খোলার পরেই দুই বছর বয়সি একটি মেয়েকে দেখতে পান বাসের চালক। পুলিশ আরও জানায়, ওই শিশুটির শরীর কিছুটা গরম ছিল। তবে তার শরীরে অন্য কোনও আঘাতের চিহ্ন ছিল না। বেশিক্ষণ ওই অবস্থায় থাকলে শিশুর বড় ক্ষতি হতে পারত বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
হ্যারিসন নামে একজন পুলিশ অফিসার জানান, ওই মেয়েটি হাসপাতালে ভর্তি রয়েছে । সেখানে তার চিকিৎসা চলছে। গ্রেপ্তার করা হয়েছে ওই নারীকে। যদিও, ওই নারীর সঙ্গে শিশুটির কী সম্পর্ক তা পুলিশের তরফ থেকে জানানো হয়নি। আজ সোমবার ওই নারীকে নর্থ সোর জেলা আদালতে তোলা হবে বলে জানা গেছে।
গোয়েন্দা পরিদর্শক সায়মন হ্যারিসন জানিয়েছেন, এ ঘটনায় ২৭ বছর বয়সি ওই নারীকে গ্রেফতার করা হয়েছে এবং শিশুর সঙ্গে নিষ্ঠুর আচরণ করার দায়ে তাকে অভিযুক্ত করা হয়েছে।
এই ঘটনায় আরো অভিযোগ আনা হতে পারে জানিয়ে গোয়েন্দা পরিদর্শন আরো বলেন, নিউজিল্যান্ডের শিশু কল্যাণ দপ্তর ওরাঙ্গা তামারিকিকে বিষয়টি জানানো হয়েছে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য







