২০ কোটিরও বেশি টুইটার ব্যবহারকারীর গোপন তথ্য চুরি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৪ পিএম, ৬ জানুয়ারি ২০২৩ শুক্রবার
ফাইল ছবি
২০০ মিলিয়ন বা ২০ কোটিরও বেশি টুইটার ব্য়বহারকারীদের ইমেইল অ্যাড্রেস চুরি করে তা অনলাইন হ্যাকিং ফোরামে প্রকাশ করেছে হ্যাকাররা। বৃহস্পতিবার অনলাইন সিকিউরিটি রিসার্চারদের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এই হ্য়াকিংয়ের ফলে কোটি কোটি টুইটার ব্যবহারকারীর ইমেইল হ্যাক হতে পারে এবং সেখান থেকে ব্যক্তিগত তথ্য, যাবতীয় টাকা-পয়সা চুরি যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানানো হয়েছে।
বার্তসংস্থা রয়টার্স জানিয়েছে, ইজরায়েলের সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণকারী সংস্থা হাডসন রকের সহ প্রতিষ্ঠাতা অ্যালন গ্যাল গত ২৪ ডিসেম্বর বিষয়টি প্রথম প্রকাশ করেন। গ্যাল লিংকডইনে লিখেছেন, দুর্ভাগ্যজনকভাবে প্রচুর হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে, এত বহু টুইটার ব্যবহারকারীর তথ্য চুরি করা হয়েছে। এটা বিশ্বের অন্যতম বড় হ্যাকিংয়ের ঘটনা বলে উল্লেখ করেন তিনি।
এদিকে পক্ষ থেকে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। হ্যাকিংয়ের পর টুইটার আলাদা করে কোনও তদন্ত শুরু করা হয়েছে কিনা, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে টুইটার সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় হ্যাকার ফোরামের পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কারা এই হ্যাক করেছে বা কোথা থেকে হ্যাকিং হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে ২০২১ সালের শুরুর দিকে এ হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। অর্থাৎ টেসলাপ্রধান এলন মাস্ক টুইটারের মালিকানা কিনে নেওয়ার আগেই হ্যাক হয়েছে।
উল্লেখ্য, এর আগেও একবার টুইটার হ্য়াক হয়ে ছিল। সেবার কমপক্ষে ৪০ কোটি ব্যবহারকারীর ইমেইল অ্যাড্রেস ও ফোন নম্বর চুরি হয়ে গিয়োছিল। সেই হ্য়াকিংয়ের পিছনে কারা ছিল, তা এখনও জানা যায়নি।
গত বছরের অক্টোবর মাসে ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কিনে নেন এলন মাস্ক। এরপর থেকেই টুইটারে একাধিক পরিবর্তন আনার কথা বলেছিলেন তিনি। এরমধ্যে অন্য়তম ছিল ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষা। তবে এলন মাস্ক নিজেও এই হ্যাকিং নিয়ে এখনও নিরব রয়েছেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


