২০ বছর বয়সে চলে গেলেন অস্ট্রেলিয়ার স্কেটার একাতেরিনা
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১০ পিএম, ২১ জুলাই ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
মাত্র ২০ বছর বয়সে পৃথিবী থেকে চলে গেলেন অস্ট্রেলিয়ান ফিগার স্কেটার একাতেরিনা আলেক্সান্দোভস্কয়া। অস্ট্রেলিয়ার হয়ে অলিম্পিকে অংশ নেয়া জন্মসূত্রে রাশিয়ান এই স্কেটার মস্কোতে মারা যান।
ইন্টারন্যাশনাল স্কেটিং ইউনিয়নের (আইএসইউ) ওয়েবসাইটে সংস্থাটির প্রেসিডেন্ট জ্যান ডিজকেমা একটি বিবৃতিতে বলেন, একাতেরিনার মৃত্যুসংবাদ আমাদের হতবাক করেছে। তিনি একজন প্রতিভাবান পেয়ার-স্কেটার ছিলেন। আমরা তার পরিবার, বন্ধুবান্ধব ও সতীর্থদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়নি। তবে রাশিয়ার সংবাদমাধ্যমে খবর, একটি নোট রেখে গিয়েছেন একাতেরিনা, যাতে লেখা রয়েছে ‘Lyublyu’ (I love)। স্বাভাবিকভাবেই তার মৃত্যুকে আত্মহত্যা বলে সন্দেহ করছে পুলিশ।
অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পাওয়ার পর ২০১৮ শীতকালীন অলিম্পিকে হার্লি উইন্ডসরের সঙ্গে জুটি বেঁধে লড়াইয়ে নামেন একাতেরিনা। উইন্ডসর-একাতেরিনা জুটি তার আগের বছরেই ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়ন হয়।
তার কোচ আন্দ্রেই খেকালো জানিয়েছেন, গত জানুয়ারিতে মৃগীরোগে আক্রান্ত হলে খেলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন একাতেরিনা। খেকালো এও জানিয়েছেন যে, অবসাদে ভুগছিলেন তার ছাত্রী।
২০১৬ সালে অস্ট্রেলিয়ান স্কেটার হারকে উইন্ডসরের সঙ্গে ফিগার স্কেটিংয়ে জুটি বাঁধেন একাতেরিনা। উইন্ডসর এই জুটির একটি ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে লিখেন, কাতিয়ার (একাতেরিনার ডাকনাম) অকস্মাৎ মৃত্যুসংবাদে আমি বিপর্যস্ত। আমার কেমন লাগছে- তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমরা দুজনে একসঙ্গে যা অর্জন করেছি, তা কখনোই ভুলতে পারব না।
এমন রহস্য রেখে একাতেরিনা অকালে চলে যাওয়ায় শোকস্তব্ধ অজি ক্রীড়ামহল। এই নিয়ে মাত্র ১০ দিনের ব্যবধানে অস্ট্রেলিয়ার দু'জন উইন্টার স্পোর্টস স্টারের মৃত্য হল।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা





