২০২২ সালে সাংবাদিক হত্যা ৫০ শতাংশ বেড়েছে : জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৪ এএম, ২০ জানুয়ারি ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
২০২২ সালে সাংবাদিক ও অন্যান্য গণমাধ্যমকর্মী হত্যা ৫০ শতাংশ বেড়েছে। অর্থাৎ গড়ে প্রতি চার দিনে একজন সাংবাদিক নিহত হয়েছেন।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর নতুন এক পরিসংখ্যানে উঠে এসেছে এ তথ্য। ইউনেস্কোর এই পরিসংখ্যান প্রকাশ হয়েছে সোমবার।
পরিসংখ্যানে দেখা গেছে, ২০২২ সালে বিশ্বব্যাপী মোট ৮৬ জন সাংবাদিক এবং গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন, যা আগের তুলনায় অনেক বেশি। ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত গড়ে সাংবাদিক নিহতের সংখ্যা ছিল ৫৮।
বিশ্বে সাংবাদিক নিহতের সংখ্যা বাড়ার মধ্যে লাতিন আমেরিকা ছিল সবচেয়ে প্রাণঘাতি। গত বছর সেখানে ৪৪ জন সাংবাদিক বা গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। এরপরেই রয়েছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। সেখানে নিহত হয়েছেন ১৬ সাংবাদিক। আর পূর্ব ইউরোপে নিহত হয়েছেন ১১ সাংবাদিক, বলছে জাতিসংঘ প্রতিবেদন।
এদিকে, বিশ্বের এক একটি দেশে সাংবাদিক নিহতের পরিসংখ্যানের হিসাবে কেবল মেক্সিকোতেই নিহত হয়েছেন ১৯ জন সাংবাদিক। এরপরের অবস্থানেই আছে ইউক্রেন যেখানে রাশিয়ার হামলা এখনও চলছে। সাংবাদিক নিহতের সংখ্যা সেখানে ১০। আর হাইতিতে নিহত হয়েছেন ৯ সাংবাদিক।
নানা কারণে এই সাংবাদিকরা নিহত হয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রেই সংঘটিত অপরাধ, সশস্ত্র সংঘাত বা চরমপন্থার উত্থান নিয়ে প্রতিবেদনের কারণে সাংবাদিকদের হত্যা করা হয়েছে। এ ছাড়া দুর্নীতি, পরিবেশগত অপরাধ, ক্ষমতার অপব্যবহার ও প্রতিবাদের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে প্রতিবেদন তৈরির জন্যও অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত বছর নিহত সাংবাদিকদের প্রায় অর্ধেকই হত্যার নিশানা হওয়ার সময় খবর সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন না। বরং তারা তাদের বাড়িতে থাকার সময়, ভ্রমণের সময় কিংবা কোনো জনসমাগম এলাকায় থাকার সময় হত্যার নিশানা হয়েছেন বলে জানানো হয়েছে জাতিসংঘ প্রতিবেদনে।
সূত্র : সিবিএস নিউজ
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত











