২৩৩ বছরে এমসিসির প্রথম নারী প্রেসিডেন্ট কনর
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৩ পিএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার
২৩৩ বছরে এমসিসির প্রথম নারী প্রেসিডেন্ট কনর
এমসিসির (মেরিলিবোন ক্রিকেট ক্লাব) ২৩৩ বছরের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ক্লেয়ার কনর। বর্তমান প্রেসিডেন্ট কুমার সাঙ্গাকারার স্থলাভিষিক্ত হবেন সাবেক ইংলিশ এই ক্রিকেটার।
এমসিসির ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে শ্রীলঙ্কা থেকে সাঙ্গাকারা এক ভিডিও বার্তায় বুধবার বিষয়টি জানান। সদস্যদের অনুমোদন সাপেক্ষে আগামী বছর ১ অক্টোবর দায়িত্ব নেবেন ইংল্যান্ড নারী দলের সাবেক এই ক্রিকেটার।
১৭৮৭ সালে প্রতিষ্ঠিত ক্লাবটির প্রেসিডেন্টের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ৪৩ বছর বয়সী কনর।
তিনি বলেন, আমি আনন্দিত। এমসিসির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হওয়ায় আমি খুবই সম্মান বোধ করছি। ক্রিকেট আগেই আমার জীবনকে সমৃদ্ধ করেছে। এখন পেলাম দারুণ এই সম্মান।
ক্লেয়ার কনর আরও বলেন, জীবনে কতটা পেরিয়ে এলাম, তা বুঝতে অনেক সময় আমাদের পেছনে ফিরে তাকাতে হয়। ৯ বছর বয়সের আমি প্রথম লর্ডসে পা রেখেছিলাম উচ্ছ্বাস ভরা চোখে। সে সময় মেয়েদের লং রুমে স্বাগত জানানো হতো না। সময় পাল্টেছে।
১৯৯৫ সালে মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কনরের। নারী ক্রিকেটের অন্যতম সেরা তারকা হিসেবে বিবেচিত কনর ২০০০ সালে ইংল্যান্ডের নেতৃত্ব পান। ৪২ বছরের মধ্যে ২০০৫ সালে দেশকে জেতান প্রথম অ্যাশেজ ট্রফি। ২০০৭ সালে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের নারী ক্রিকেটের প্রধান হিসেবে দায়িত্ব পান তিনি। ২০০৫ সালে তার অধীনেই ৪২ বছরের মধ্যে প্রথমবার নারী অ্যাশেজের শিরোপা জিতেছিল ইংল্যান্ড।
একই বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি। অবসরের আগে ১৬ টেস্ট, ৯৩ ওয়ানডে ও ২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন কনর। তিন ফরম্যাট মিলে ১৬০৪ রান ও ১০৪ উইকেট রয়েছে কনরের ঝুঁকিতে।
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল




