ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ২৩:৫৪:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ৫জন হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৩ পিএম, ৫ এপ্রিল ২০২৩ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় ৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৯ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ৭ জন।
১ জানুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছে ৮৬২ জন। এদের মধ্যে ঢাকায় ৪৩৭ জন এবং ঢাকার বাইরে ৪২৫ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৯ জনের।
এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত ৮৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।