৪৯ দিন পর মহাসড়কে ছুটছে দূরপাল্লার বাস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২০ পিএম, ২৪ মে ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
চলমান করোনা ভাইরাসের পরিস্থিতি বিবেচনায় আগামী ৩০ মে পর্যন্ত লকডাউন বাড়িয়েছে সরকার। তবে ৪৯ দিন পর আজ সোমবার (২৪ মে) থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে সব ধরনের দূরপাল্লার গণপরিবহন চলাচল শুরু হয়েছে। এ ব্যাপারে রবিবার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাজধানীর মহাখালী থেকে ভোরে ছেড়ে গেছে অনেকগুলো বাস। টাঙ্গাইলের উদ্দেশে ছেড়ে যাওয়া সাদমান নামে এক যাত্রী বলেন, অনেকদিন ঢাকায় ছিলাম। ব্যস্ততার কারণে যেতে পারেনি। এছাড়া বাসও বন্ধ ছিল। তাই এখন বাড়ি যাচ্ছি। বাস স্বাস্থ্যবিধি মেনেই চলছে।
সায়েদাবাদ থেকে নোয়াখালীর উদ্দেশে যাওয়া রায়হান নামে এক যাত্রী বলেন, ঈদের সময় বাস বন্ধ ছিল। তাই গ্রামের বাড়ি যেতে পারিনি। এখন পরিবার নিয়ে যাচ্ছি।
সায়েদাবাদে পরিবহন শ্রমিক আল আমিন বলেন, এতোদিন দূরপাল্লার বাস না চলায় আমাদের প্রায় না খেয়ে থাকতে হয়েছে। তাই, ঈদের সময় আনন্দ ছিল না। আজ বাস চলাচলে মনে হচ্ছে, আমাদের মাঝে ঈদ চলে আসছে। আমরা পরিবহন শ্রমিকরা অনেক খুশি। বাসের চাকা ঘোরা মানেই হচ্ছে আমাদের ঈদ।
অপরদিকে রবিবার (২৩ মে) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ সংক্রান্ত জরুরি একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে-
১. কোনোভাবেই সংশ্লিষ্ট মোটরযানের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে উল্লেখিত মোট আসন সংখ্যার অর্ধেকের (৫০ ভাগ) বেশি যাত্রী বহন করা যাবে না।
২. কোনোভাবেই সমন্বয়কৃত ভাড়ার (বিদ্যমান ভাড়ার ৬০ ভাগ বৃদ্ধি) অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।
৩. ট্রিপের (যাত্রা) শুরু ও শেষে জীবাণুনাশক দিয়ে গাড়ি জীবাণুমুক্ত করতে হবে।
৪. পরিবহন সংশ্লিষ্ট মোটরযান চালক, অন্যান্য শ্রমিক কর্মচারী ও যাত্রীদের বাধ্যতামূলক মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে
উল্লেখ্য, কোভিড-১৯ সংক্রমণরোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ৮ দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়। পরে ৪ দফা এই বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়। যা শেষ হয়েছে রোববার (২৩ মে) মধ্যরাতে। ৫ এপ্রিল থেকে বাস চলাচল বন্ধ করা হয়। বিধিনিষেধে আন্তঃজেলা বাস সার্ভিস, লঞ্চ ও রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
-জেডসি
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল






