৫১ বছর পর মেয়েকে ফিরে পেলেন মা-বাবা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৯ পিএম, ২৯ নভেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এক মা তার অপহৃত মেয়েকে দীর্ঘ ৫১ বছর পর ফিরে পেয়েছেন। চাকরি করায় অন্য এক নারীকে নিজ মেয়েকে দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন তিনি। ওই নারী তার মেয়েকে অপহরণ করে নিয়ে গিয়েছিলেন।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ ঘটনা নিয়ে সোমবার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, ১৯৭১ সালের ২৩ আগস্ট মেলিসা হাইস্মিথ নামের ওই সময়ের এক বছরের ছোট্ট শিশু টেক্সাসের ফোর্ট ওর্থ থেকে অপহরণের শিকার হয়। এরপর হারিয়ে যাওয়া মেলিসাকে খুঁজে পেতে চেষ্টা চালাতে থাকেন তার পরিবারের সদস্যরা। এর অংশ হিসেবে তাকে চলতি বছরের সেপ্টেম্বরে খুঁজে পাওয়া যায় এবং অবশেষে দীর্ঘ ৫১ বছর পর তাকে ফিরে পান তারা।
মেলিসার মা আল্টা আপনতেনকো ১৯৭১ সালে তার মেয়েকে দেখাশোনা করার জন্য একজন শিশুপরিচারিকা চেয়ে পত্রিকায় একটি বিজ্ঞাপন দেন। সেই বিজ্ঞাপন দেখে ওই অপহরণকারী নারী মেলিসার দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। কিন্তু ওই নারীকে মেলিসার মা কখনো দেখেননি।
অপহরণের শিকার মেলিসাকে তখন ওই শিশুপরিচারিকার আড়ালে আসা অপহরণকারী নারীর হাতে তুলে দেন তার মায়ের রুমমেট। কিন্তু ওই নারী তাকে নিয়ে নিরুদ্দেশ হয়ে যান এবং এরপর আর কখনো ফিরে আসেননি।
চলতি বছরের সেপ্টেম্বরে মেলিসার আত্মীয়স্বজনরা ইঙ্গিত পান চার্লসস্টোনের কাছে এমন একজন নারী আছেন যার সঙ্গে মেলিসার পরিবারের ডিএনএনের মিল আছে। চার্লসস্টোন টেক্সাসের ফোর্ট ওর্থ থেকে ১ হাজার ১০০ মাইল দূরে অবস্থিত। ডিএনএ পরীক্ষার ফলাফল, মেলিসার জন্ম দাগ এবং তার জন্মদিনসহ বেশ কয়েকটি বিষয় পরীক্ষা-নিরীক্ষার পর তারা নিশ্চিত হন এই নারীই ৫১ বছর আগে অপহরণের শিকার হওয়া মেলিসা।
এরপর গত শনিবার (২৬ নভেম্বর) মেলিসা তার বাবা, মা, বোন ও অন্যান্য আত্মীয়দের সঙ্গে দেখা করেন।
মেলিসার বোন সারন হাইস্মিথ জানিয়েছেন, তিনি একজন ক্লিনিক্যাল ল্যাবরেটরি বিজ্ঞানীর সঙ্গে ডিএনএ পরীক্ষাসহ বিভিন্ন সহযোগিতা চেয়ে যোগাযোগ করেছিলেন। ওই বিজ্ঞানীই মেলিসার ডিএনএ-এর খোঁজ পান।
মেলিসার বোন সারন হাইস্মিথ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন, তাকে খুঁজে পেতে তারা অনেক কষ্ট করেছেন। কিন্তু সব জায়গায় হয়রানির শিকার হয়েছেন। এখন সব কিছুর অবসান হয়েছে। তিনি আরও জানিয়েছেন, মেলিসা অপহরণের শিকার হওয়ার পর তার মায়ের ওপর অনেকে সন্দেহ প্রকাশ করেছিলেন। তারা ভেবেছিলেন মেলিসার মা হয়ত তাকে হত্যা করে গুম করে ফেলেছেন।
সূত্র: দ্য গার্ডিয়ান
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











