৬ জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সরিষার আবাদ
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৯ এএম, ৯ মার্চ ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় সরিষা কর্তন শুরু শুরু হয়েছে।চলতি ২০২২-২০২৩ রবি মৌসুমে যশোর কৃষি জোনের আওতায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় ১৮হাজার ৮৩৫ হেক্টর বেশি জমিতে সরিষার আবাদ হয়েছে।এ কৃষি জোনের আওতায় যশোর,ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় রেকর্ড পরিমাণ জমিতে সরিষার আবাদ হয়েছে।কৃষকরা এ অঞ্চলের মাঠ থেকে পাকা সরিষা কাটা শুরু করেছেন।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে,এ ৬ জেলায় ৫৪হাজার ৯০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে ৭২হাজার ৯২৫ হেক্টর জমিতে।আবহাওয়া ভালো থাকায় সরিষার বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও কৃষি কর্মকর্তারা।
যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়,যশোর জেলায় চলতি মৌসুমে ১৩হাজার হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা থাকলেও দ্বিগুণ বেড়ে ২৪ হাজার ৮৪৮ হেক্টর জমিতে চাষ হয়েছে।ঝিনাইদহ জেলায় ৯হাজার ৭৭৭ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা থাকলেও চাষ হয়েছে ১১হাজার ১১২ হেক্টর জমিতে।মাগুরা জেলায় ১৫হাজার হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা থাকলেও চাষ হয়েছে ১৬হাজার ৩৫৫ হেক্টর জমিতে।কুষ্টিয়া জেলায় ৯হাজার ১৫০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা থাকলেও চাষ হয়েছে ১১হাজার ৬৪৫ হেক্টর জমিতে।চুয়াডাঙ্গা জেলায় ২হাজার ৮শ’ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা থাকলেও চাষ হয়েছে ৩হাজার ১৩৫ হেক্টর জমিতে এবং মেহেরপুর জেলায় ৪হাজার ৩৭০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা থাকলেও ৫হাজার ৮৩০ হেক্টর জমিতে জমিতে সরিষার চাষ হয়েছে।
যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত পরিচালক মো: আবু হোসেন বলেন,এ অঞ্চলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সরিষার আবাদ কৃষির জন্য খুবই ইতিবাচক।জমির উর্বরতা ধরে রাখার জন্য শস্য নিবিড়তায় কৃষককে সরিষা আবাদে কৃষি বিভাগের পক্ষ থেকে উৎসাহিত করা হয়ে থাকে। ভোজ্য তেলের সংকট কাটিয়ে উঠতে ভূমিকা রাখবে এ অঞ্চলের বিভিন্ন জেলায় চাষাবাদ করা উচ্চফলনশীল টরি-৭,১৪ ও বারি-১৪,১৭ ও ১৮ জাতের সরিষা। সরিষা চাষে সফলতার জন্য প্রতিবছরের ন্যায় এবারও কৃষক পর্যায়ে প্রশিক্ষণসহ উন্নত প্রযুক্তির ব্যবহার ও উন্নতমানের বীজ সরবরাহ নিশ্চিত করা হয়। সরকারের নির্দেশনায় বাংলাদেশ কৃষি ব্যাংকসহ অন্যান্য ব্যাংক কৃষকদের স্বল্প সুদে সহজ শর্তে ঋণ প্রদান করে।তিনি আরো জানান আবহাওয়া ভালো থাকায় চলতি বছর সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে আশা প্রকাশ করছেন কৃষি কর্মকর্তা ও কৃষকরা
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




