৭০ বছর পর পেলেন স্বামীর খোঁজ
ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৩৭ পিএম, ১১ অক্টোবর ২০১৭ বুধবার
এই গল্পের শুরু ১৯৪৪ সালে, যখন পেগি নামের উচ্ছল এক তরুণী প্রথমবার বিলি নামের এক তরুণকে দেখেছিলেন। বিলি হ্যারিস ছিলেন ২২ বছরের সুদর্শন তরুণ। পেশায় তিনি যুদ্ধবিমানের পাইলট। প্রথম দেখাতেই দুজন দুজনকে ভালোবেসে ফেলেন। দেরি না করে বিয়েটাও সেরে নিলেন তারা। অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা তখন চারদিকে।
বিয়ের মাত্র ছয় সপ্তাহ পর বিলিকে ইউরোপে পাঠানো হলো। পেগি জানতেন যুদ্ধবিমানের পাইলটকে বিয়ে করেছেন তিনি, যুদ্ধের এ বিক্ষুব্ধ সময়ে তার স্বামী যে ঘরে বসে থাকবেন না এটাই স্বাভাবিক। কিন্তু স্বামীকে যখন চলে যেতে দেখলেন তখন কি পেগি জানতেন তার আর খোঁজ পাবেন কি না।
চলে যাওয়ার পরপরই পেগি ও বিলির মধ্যকার সব যোগাযোগ বন্ধ হয়ে যায়। পেগি রাতের পর রাত কাটিয়ে দিয়েছেন বিলির কথা ভেবে। সপ্তাহ কেটে মাস যায়, কিন্তু আটলান্টিকের অপর প্রান্ত থেকে কোনো খবর আসে না। পেগির মন কাঁদে। কোনো বিপদ হলো না তো বিলির?
সেনাবাহিনীও তার কোনো খবর দিতে পারছিল না। এভাবে কেটে গেল আরো বেশ কিছুদিন। অনেকটা সময় পার হওয়ার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো। কিন্তু পেগি তার স্বামীর কোনো খোঁজ পেলেন না।
পেগি জীবনে আর কখনো বিয়ে করেননি। কারণ বিলিই ছিলেন তার জীবনের প্রথম ভালোবাসা। বিলির সাথে বিশ্বাসঘাতকতা করতে চাননি তিনি। একা একাই জীবন কাটাতে থাকেন পেগি।
একে একে পার হয়ে গেছে ৭০টি বছর। বিলির এক আত্মীয় ঠিক করলেন যে বিলির গায়েব হওয়ার রহস্য খুঁজে বের করবেন। শেষবারের মতো খবর নিয়ে দেখবেন কী হয়েছিল বিলির।
সামরিক বাহিনীর সাথে যোগাযোগ করলেন তিনি। মেলা খুঁজে-পেতে বিলির ফাইল বের করলেন। জানলেন কোন যুদ্ধে বিলি শেষবারের মতো অংশ নেন। সেনাবাহিনীর তথ্য অনুযায়ী বিলি তার বিয়ের ছয় সপ্তাহ পর ১৯৪৪ সালে একটি যুদ্ধে অংশ নেন ফ্রান্সের নরম্যান্ডিতে। বিলির বিমানকে নরম্যান্ডির কাছাকাছি লে ভেন্তেস নামের একটি গ্রামে শেষবার দেখার রেকর্ড তাদের কাছে রয়েছে। ফ্রান্সের অখ্যাত একটি গ্রাম এটি।
এরপর বিলির সেই আত্মীয় আরও একটু খোঁজ-খবর করে জানতে পারলেন লে ভেন্তেস গ্রামের কাছে একটি বিমান আছড়ে পড়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তিনি ধারণা করলেন এটিই হয়তো বিলির সেই বিমান। তিনি আর দেরি না করে পেগিকে জানালেন পুরো অনুসন্ধানের বিষয়টা।
পেগি তার স্বামীর মৃত্যুর খবর শুনে কষ্ট পেলেন। কিন্তু সেই সাথে এটাও ঠিক করলেন একবার হলেও তিনি যাবেন ফ্রান্সে স্বামীর কবর দেখতে। তখনো জানতেন না ফ্রান্সে কী এক বিস্ময় অপেক্ষা করছে তার জন্য।
লে ভেন্তেস গ্রামে পৌঁছানোর পর পেগি জানলেন বিলি হ্যারিস শুধু এক শহীদ যোদ্ধাই নন, রীতিমতো একজন বীরের সম্মান পাওয়া বৈমানিক তিনি। তিনি এতটাই সম্মানিত যে তারা বিলি হ্যারিসের নামে একটি সড়কের নামকরণ করে রেখেছে। শুধু তাই নয়, শহরের লোকজন বছরে তিনবার উৎসব পালন করে বিলির নামে এবং তাকে স্মরণ করে তারা সাহসিকতার জন্য।
কিন্তু কী করেছিলেন বিলি? পেগি জানতে চাইলেন গ্রামবাসীর কাছে। তারা জানাল, বিলির নিঃস্বার্থ আত্মত্যাগের কারণেই বহু গ্রামবাসীর জীবন বেঁচে যায়। বিলির জন্যই তারা এখনো বেঁচে আছেন।
একজন ৯১ বছর বয়সী বৃদ্ধ পুরো ঘটনাটা দেখেছিলেন। তিনি দেখেছেন কী হয়েছিল বিলির সঙ্গে। শত্রুর গুলির আঘাতে বিলির যুদ্ধবিমানে যখন আগুন ধরে যায়, তখন সেটা অবস্থান করছিল লে ভেন্তেস গ্রামের জনবহুল অঞ্চলের আকাশে। বিলি চাইলেই সেই বিমান থেকে বের হয়ে নিজের জীবন বাঁচাতে পারতেন। তাতে করে তার প্রাণ হয়তো বাঁচত, কিন্তু শত শত গ্রামবাসী মারা যেত বিধ্বস্ত বিমানের বিস্ফোরণে। বিলি হ্যারিস শেষ মুহুর্ত পর্যন্ত বিমানে থেকে সেটিকে জনবিরল একটি জায়গায় নিয়ে আসেন। আনতে গিয়েই আর বের হওয়া হয়নি তার। বিলি বিধ্বস্ত বিমানের সঙ্গে নিজের জীবন দিয়ে বাঁচিয়ে দেন লে ভেন্তেস গ্রামের বাসিন্দাদের জীবন। তার এই আত্মত্যাগকেই তারা এখনো স্মরণ করে শ্রদ্ধার সঙ্গে।
৭০ বছর পেগি যখন সেই গ্রামে গিয়ে তার পরিচয় দেন, গ্রামের লোকজন তাকে স্বাদরে অভিনন্দন জানায় এমন একজন বীরের জীবনসঙ্গিনী হিসেবে জীবন পার করে দেয়ার জন্য। পেগিও লে ভেন্তেস গ্রামের সবাইকে ধন্যবাদ জানান এতদিন ধরে তার স্বামীর কবর সংরক্ষণ করার জন্য। তাকে বীরের সম্মান দেয়ার জন্য কৃতজ্ঞতা জানান তিনি।
লে ভেন্তেসের লোকজন পেগিকে নিয়ে বিলি হ্যারিসের কবরের কাছে যায়। তাদের দুজনকেই সম্মান দেয় তারা। পেগি শান্তি পান এই ভেবে- তার স্বামী তাকে ফেলে চলে যাননি। বরং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নিজের দায়িত্ব পালন করে, একজন বীরের মতন মৃত্যুকে বরণ করেছেন। ৭০ বছর ধরে বয়ে বেড়ানো মনের গভীরে তোলপাড় করা ঝড় শান্ত হয় পেগির।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের এত বছর পরও এ ঘটনা যখন প্রকাশ পায়, বহু মানুষের হৃদয়ে নাড়া দেয় তা।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা


