৮ মাসের শিশুর শরীরে মিলল এইচএমপি ভাইরাস!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২০ পিএম, ৬ জানুয়ারি ২০২৫ সোমবার
সংগৃহীত ছবি
ভারতের বেঙ্গালুরুতে আট মাসের এক শিশুর শরীরে এইচএমপি ভাইরাসের সন্ধান মিলেছে। বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশুর নমুনা পরীক্ষায় এ ভাইরাসের সংক্রমণ মেলে।
কর্নাটকের স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, নমুনাটি কোনও সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়নি। তবে স্বাস্থ্য অধিদফতরের এক সূত্র সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’কে জানিয়েছে, এক বেসরকারি হাসপাতাল থেকে এ কথা জানা গেছে। বেসরকারি হাসপাতালে হওয়া পরীক্ষাকে সন্দেহ করার কোনও কারণ আমাদের কাছে নেই।
ভারতীয় সংবাদমাধ্যম ‘নিউজ় ১৮’ জানিয়েছে, ভাইরাসের সংক্রমণের কথা নিশ্চিত করেছে সে রাজ্যের স্বাস্থ্য অধিদফতর। কর্নাটকের প্রশাসন এই সংক্রমণের বিষয়টি ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কেও জানিয়েছে।
তবে চীনে যে এইচএমপি ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে, এটিও সেই একই প্রজাতির কি না, তা এখনও স্পষ্ট নয়। স্বাস্থ্য অধিদফতরের এক সূত্র ‘ইন্ডিয়া টুডে’কে জানিয়েছে, চীনে এই ভাইরাসের কোন প্রজাতির সংক্রমণ ছড়িয়েছে, সে বিষয়ে এখনও তথ্য পাওয়া যায়নি। ফলে এই ভাইরাসটি প্রজাতির বিষয়েও নিশ্চিত হওয়া যাচ্ছে না।
সম্প্রতি চীনে এইচএমপি ভাইরাসের সংক্রমণ ঘিরে উদ্বেগ দানা বাঁধতে শুরু করেছে ভারতসহ বিশ্বের অন্য দেশগুলোতে।
যদিও চীন জানিয়েছে, এটি একটি মৌসুমি সংক্রমণ। এটিকে শুধুমাত্র ‘শীতকালীন সংক্রমণ’ বলেই ব্যাখ্যা করছে চীন। চীনের পরিস্থিতির উপর নজর রাখছে ভারতও। তবে দেশবাসীকে অযথা উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সঙ্গে এই ভাইরাসের বিষয়ে সময়ে সময়ে তথ্য দেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-কেও অনুরোধ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে, স্বাস্থ্যকেন্দ্রগুলোর পরিষেবা খতিয়ে দেখার জন্য ‘মক ড্রিল’ করা হয়েছে। তাতে দেখা গেছে, এ ধরনের পরিস্থিতির মোকাবিলার জন্য সেগুলি তৈরি রয়েছে।
তবে কেরলা সরকার ইতিমধ্যে সতর্কতামূলক পদক্ষেপ করতে শুরু করেছে। সে রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে বয়স্ক এবং অন্তঃসত্ত্বাদের বাড়ির বাইরে কিংবা কোনও জনবহুল স্থানে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া











