যুক্তরাষ্ট্রে ছড়াচ্ছে করোনার ভয়ংকর ধরন, মিলল ভারতেও
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৫ পিএম, ১ জানুয়ারি ২০২৩ রবিবার
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রে মিলেছে এক্সবিবি.১.৫ নামে করোনা ভাইরাসের নতুন এক ধরন। যা বেশ দ্রুত ছড়াচ্ছে। নতুন এ ধরনের সন্ধান মিলেছে ভারতেও।
শনিবার (৩১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে করোনায় আক্রান্ত মানুষের মধ্যে ৪২ ভাগের দেহে নতুন এক্সবিবি.১.৫ ধরনের সন্ধান মিলেছে। এটি ওমিক্রনের একটি উপধরন।
২০২২ সালের নভেম্বরে সর্বপ্রথম করোনার নতুন ধরনটি সম্পর্কে জানান বিশেষজ্ঞরা। এরপর দ্রত সময়ের মধ্যে এটি যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে। প্রায় দুই মাস পর গত শুক্রবার (৩০ ডিসেম্বর) বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যার দেশ ভারতের গুজরাটে এক্সবিবি.১.৫ ধরনে আক্রান্ত রোগী পাওয়া যায়।
ভারতে মাত্র কয়েকদিন আগে চীনে উৎপত্তি হওয়া বিএফ.৭ উপধরনেরও সন্ধান পাওয়া যায়। এরমধ্যে দেশটিতে প্রবেশ করল আরেকটি ধরন।
এক্সবিবি.১.৫ ধরনটি বিএ.২.১০.১ এবং বিএ.২.৭৫ এর সমন্বয়ে গঠিত। যেটি কিনা ভারতসহ বিশ্বের ৩৪টি দেশে ছড়িয়ে পড়েছে। বিজ্ঞানীরা বলছেন, এই ধরন ওমিক্রনের অন্যান্য ধরন থেকে ভয়ংকর।
ভারতের মহারাষ্ট্রের চিকিৎসক ড. প্রদীপ আওয়াতে জানিয়েছেন, তারা ভাইরাসটির নতুন ধরনের জেনেটিক পরিস্থিতির ওপর নজর রাখছেন। রাজ্যটিতে ১০০ শতাংশ জিনোমিক সিকোয়েন্সিং করা হচ্ছে।
তিনি আরও জানিয়েছেন, বাড়তি সতর্কতার অংশ হিসেবে বিদেশ থেকে ভারতে আসা সবাইকে থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে। এছাড়া দুই শতাংশ র্যান্ডম স্যাম্পলিং শুরু করা হয়েছে বলেও জানিয়েছেন ওই চিকিৎসক। পরীক্ষায় যাদের করোনা পজিটিভ শনাক্ত হচ্ছে সেসব মানুষের নমুনা জিনোম সিকোয়েন্স করা হচ্ছে।
তিনি আরও জানিয়েছেন, এটি সম্পূর্ণ আলাদা একটি ধরন। কীভাবে এর সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে সে বিষয়টি এখনো নিশ্চিত নয়।
সূত্র: এনডিটিভি
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত











