আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৯ এএম, ৮ অক্টোবর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) গণভবনে এ সভা হয়। সভায় সিরাজগঞ্জ-৬, দুটি উপজেলা ও ১০টি পৌরসভায় উপ-নির্বাচন এবং প্রার্থীদের মৃত্যুজনিত কারণে স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী মনোনীত করা হয়েছে।
আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।
এসব নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা-
জাতীয় সংসদ আসন নং-৬৭ সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) এ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান কবিতা।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে মো. রেজাউল করিম (মন্টু) এবং টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে মোছা. নার্গিস বেগম মনোনয়ন পেয়েছেন।
১০টি পৌরসভার মধ্যে মেয়র পদে দিনাজপুরের ঘোড়াঘাটে মো. ইউনুছ আলী, নীলফামারীর ডোমারে গনেশ কুমার আগর ওয়ালা, চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জে মো. মোখলেসুর রহমান, বগুড়ার সোনাতলায় মো. শাহিদুল বারী খাঁন, নড়াইলের লোহাগড়ায় সৈয়দ মসিয়ূর রহমান, নরসিংদীর ঘোড়াশালে মো. আল মুজাহিদ হোসেন, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ, ব্রাহ্মণবাড়িয়ারকসবায় মো. গোলাম হাক্কানী, ফেনীর ছাগলনাইয়ায় মোহাম্মদ মোস্তফা, খাগড়াছড়ির রামগড় পৌরসভা মেয়র পদে মো. রফিকুল আলম (কামাল) আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
এছড়া মৃত্যুজনিত কারণে স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নে মো. সাইদুর রহমান ও রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নে মোসা. সুলতানা পারভীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা




