আজকের বাজার দর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৪৮ পিএম, ২৯ মে ২০১৮ মঙ্গলবার
আজ রোববার রাজধানীর অনেক বাজারেই ক্রেতার তেমন একটা ভীড় লক্ষ্য করা যায়নি। বাজারে আজ ক্রেতার চেয়ে বিক্রেতা বেশি। আজ সব জিনিসের দাম কমতির দিকেই দেখা গেল।
পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করলেও প্রভাব নেই খুচরা বাজারে। গত এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজে দাম কমেছে ১০ টাকা। গত সপ্তাহে পাইকারি বাজারে দেশি পেঁয়াজ ৩৮ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকায়। এছাড়া আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৬ টাকা। যা গত সপ্তাহে ছিল ২৮ থেকে ৩০ টাকা। সংশ্লিষ্টরা জানান, রমজান শুরুর পর থেকেই ক্রেতা সংকটে পেঁয়াজ নিয়ে বিপাকে পড়েছেন আমদানিকারকরা। এছাড়া দেশে এবার চাহিদার তুলনায় পর্যাপ্ত পেঁয়াজ রয়েছে। এ কারণে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম কমছে। কিন্তু প্রভাব পড়েনি খুচরা বাজারে।
রোববার রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা ও আমদানিকৃত পেঁয়াজ ৩২ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হয়। খুচরা বাজারে পেঁয়াজের দাম না কমা প্রসঙ্গে শান্তিনগর বাজারের খুচরা পেঁয়াজ ব্যবসায়ী রসিদ বলেন, আমাদের কাছে আগের বেশি দরে কেনা পেঁয়াজ রয়েছে। এই পেঁয়াজ শেষ হলে নতুন কেনা পেঁয়াজ কম দামে বিক্রি করা হবে।
তবে রাজধানীর বাজারে সবজির দাম কিছুটা কমতির দিকে। শুক্রবার বাজারে বিভিন্ন ধরনের সবজির মধ্যে প্রতি কেজি বেগুন ৫০ থেকে ৭০ টাকা, লাল আলু ২৫ টাকা, শসা ৫০ থেকে ৬০ টাকা, ঢেঁড়স, পটল, কাঁকড়ল ৫০ থেকে ৬০ টাকা, বরবটি ৫৫ থেকে ৬০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, গাজর , টমেটো ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়। যা গত সপ্তাহের তুলনায় কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কম। প্রায় প্রতিদিনই কাঁচা বাজার করেন সরকারি চাকরিজীবী শাহীন আহমেদ। তিনি বলেন, ক্রেতাদের সমাগম কম হওয়ার কারণে আজকে দাম একটু কম। তাই বেশি করে কিনে নিয়ে যাচ্ছি।
পাইকারি বাজারে প্রতিকেজি দেশি মসুর ডালের দাম ৮০ টাকা, আমদানি করা মসুর বিক্রি হচ্ছে মানভেদে ৫৫ থেকে ৮৫ টাকা কেজিতে। প্রকারভেদে মুগ ডালের কেজি ৯০ থেকে ১২০ টাকা। প্রতিকেজি খোলা সয়াবিন বিক্রি হচ্ছে ৮৮ টাকায় এবং পাম অয়েলের কেজি ৭২ টাকা। স্থিতিশীল আটা ময়দা ও সবধরনের মসলার দাম।
তবে চালের বাজার কিছুটা বাড়তির দিকে। পুরোদমে নতুন চাল আসছে। পাইকারদের অজুহাত, বাড়তি ট্রাক ভাড়া গুণতে হওয়ায় ৭ দিনের ব্যবধানে কেজিতে ১ টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের চালের দাম। মৌসুমের দেশি আটাশ চালের কেজি ৩৯ থেকে ৪০ টাকা, পুরনো আটাশের কেজি ৪৫ থেকে ৪৬ আর মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৬ টাকা কেজি দরে।
এদিকে রমজান উপলক্ষে সিটি করপোরেশন থেকে গরু ও মহিষের মাংসের দাম নির্ধারণ করে দিলেও তা মানছেন না রাজধানীর অধিকাংশ মাংস ব্যবসায়ী। রবিবার রাজধানীর কাওরানবাজার ও শান্তিনগর বাজার সহ কয়েকটি বাজারে খোঁজ নিয়ে জানা যায়, মাংস ব্যবসায়ীরা আগের মতই ৪৮০ থেকে ৫০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছেন। এছাড়া বাজারে ব্রয়লার মুরগি ১৫০ থেকে ১৫৫ টাকা দরে টাকা দরে বিক্রি হচ্ছে। আর মাছের দর আগের মতই।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’










