আজ সন্ধ্যায় খালেদার সংবাদ সম্মেলন
আপডেট: ০৯:৩৫ এএম, ২৪ ডিসেম্বর ২০১৩ মঙ্গলবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম
ঢাকা : বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আজ মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করবেন৷ সন্ধ্যা পৌনে ছয়টায় তার গুলশান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে৷
চলমান রাজনৈতিক সংকট ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে করবেন তিনি৷
জানা গেছে, সংবাদ সম্মেলনের কী কী বলা যায়, তা নিয়ে খালেদা জিয়া তাঁর দল, জোটের কয়েকজন শীর্ষ নেতা এবং বিএনপি-সমর্থক বুদ্ধিজীবীদের পরামর্শ নিয়েছেন৷ তবে এসব পরামর্শই চূড়ান্ত নয়৷
সূত্র মতে, আজকের সংবাদ সম্মেলনে সমঝোতার মাধ্যমে দশম সংসদ নির্বাচনের জন্য শেষবারের মতো সরকারের প্রতি আহ্বান জানাতে পারেন বিরোধীদলীয় নেতা৷ ৫ জানুয়ারির নির্বাচন বন্ধ করে, সংবিধানের মধ্যে থেকে সংসদ ভেঙে দিয়ে পরবর্তী ৯০ দিনের মধ্যে সবার অংশগ্রহণে একটি নির্বাচন করার আহ্বান থাকতে পারে তাঁর বক্তব্যে৷ দাবি মানতে সরকারকে একটি সংক্ষিপ্ত সময়সীমা দিয়ে চূড়ান্ত আন্দোলনের ঘোষণাও দেওয়া হতে পারে৷
প্রধানমন্ত্রীসহ সরকারের পক্ষ থেকে একাদশ সংসদ নির্বাচন নিয়ে যে বক্তব্য দেওয়া হচ্ছে, তার জবাবও থাকবে বিএনপির চেয়ারপারসনের বক্তব্যে৷ জাতিসংঘের মধ্যস্থতায় দুই দলের সংলাপের বিষয়টি তুলে ধরে সংলাপ ব্যর্থ হওয়ার জন্য সরকারের 'একগুঁয়েমি'কে দায়ী করে বক্তব্য রাখতে পারেন খালেদা জিয়া৷ সেই সঙ্গে বিএনপি সব সময় সংলাপের বিষয়ে আন্তরিক ছিল, এমনটি তুলে ধরার চেষ্টাও থাকতে পারে৷
এছাড়া আগামী দিনে ১৮দলীয় জোটের কর্মসূচি কোন দিকে যাবে, সে সম্পর্কেও বক্তব্য তুলে ধরবেন৷ নির্বাচন এবং সরকারের কাজে সহযোগিতা না করতে সরকারি কর্মকর্তা, কর্মচারিসহ জনগণকে পুনরায় আহ্বান ও সেনাবাহিনীকে জনগণের মতের বিপক্ষে না দাঁড়ানোর জন্যও বলবেন তিনি৷ 'জাতীয় ও আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য' নির্বাচন প্রতিহতের ডাকও থাকতে পারে তাঁর বক্তব্যে৷
আজকের সংবাদ সম্মেলন থেকে নতুন ধরনের কর্মসূচি দেওয়া হতে পারে৷ নির্বাচন প্রতিহত করতে ভোটের দিন গণকারফিউ দেওয়া হতে পারে৷ গণকারফিউ হলো জনগণ ভোটের দিন ঘরে বসে থাকবে৷ তারা ভোটকেন্দ্রে যাবে না৷ এ ছাড়া নেতা-কর্মী ও সাধারণ জনগণকে মাঠে নামারও আহ্বান জানাবেন খালেদা জিয়া৷
গত ২৫ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যোনে বিএনপি চেয়ারপারসন প্রধান অতিথির বক্তব্য দেন৷ এরপর গত দুই মাসে তিনি নিজের বাসায় দেশি-বিদেশি ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়, সৌজন্যসাক্ষাত বা বৈঠক করেছেন৷ কখনো কখনো গুলশান কার্যালয়ে দলের জ্যৈষ্ঠ নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন৷ কিন্তু জনসম্মুখে বা গণমাধ্যমের সামনে তিনি আর হাজির হননি৷ গত ২১ অক্টোবর তিনি সর্বশেষ সংবাদ সম্মেলন করেন৷
২৪ ডিসেম্বর ২০১৩
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি










