আফগানিস্তানের নারী ফুটবলাররা আশ্রয় পেলেন পর্তুগালে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৭ পিএম, ১ অক্টোবর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর সে দেশের যুব নারী দলের ফুটবলারদের কয়েকজন সপরিবারে পর্তুগালে আশ্রয় নিয়েছেন৷ তাদের একজন ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে দেখা হওয়ারও স্বপ্ন দেখছেন৷
আগস্টের মাঝামাঝি তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে৷ এরপর তারা জানিয়ে দেয়, মেয়েদের হয়ত খেলাধুলা করার অনুমতি দেওয়া হবে না, কারণ, তারা মনে করে এটি ‘প্রয়োজনীয় নয়’৷ এবং মেয়েদের এতে মুখ ও শরীর ঢাকা থাকবে না৷ তাই সে দেশের যুব নারী দলের ফুটবলারদের কয়েকজন পরিবারসহ ১৯ সেপ্টেম্বর পর্তুগালে পৌঁছেছেন৷ মোট ৮০ জন পর্তুগাল গেছেন৷ তাদের মধ্যে বাচ্চাও আছে৷ পর্তুগাল তাদের আশ্রয় দিয়েছে৷
অধিনায়কের উদ্যোগ
আফগানিস্তানের নারী ফুটবল দলের অধিনায়ক ফারখুন্দা মুহতাজ ঐ ফুটবলারদের পর্তুগালে নেয়ার ব্যবস্থা করেন৷ মুহতাজ নিজে ক্যানাডায় থাকেন৷ সেখানে তিনি একটি বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের সহকারি কোচ৷ বুধবার রাতে তিনি ফুটবলারদের সঙ্গে দেখা করতে লিসবন গিয়েছিলেন৷
আবেগঘন মিলন
তরুণী ফুটবলাররা মুহতাজকে কাছে পেয়ে জড়িয়ে ধরে৷ কেউ কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি৷ মুহতাজ জানান, ‘‘তারা তাদের ভালোবাসার খেলাটি খেলতে পারবে এ বিষয়টি নিশ্চিত করতে আমরা এই পদক্ষেপ (নারী ফুটবলারদের সরিয়ে নেওয়া) নিয়েছিলাম৷’’
রোনালদোর দেখা পাওয়ার স্বপ্ন
পর্তুগালে পৌঁছানো ফুটবলারদের একজন ১৫ বছর বয়সি সারাহ৷ দেশ ছাড়তে কষ্ট হলেও পর্তুগালে গিয়ে সে নিজেকে নিরাপদ ভাবছে৷ সম্ভব হলে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে দেখা করতে চায় সে৷ রয়টার্সকে সে বলেছে, ‘‘এখন আমি মুক্ত৷ আমার স্বপ্ন রোনালদোর মতো একজন ভালো খেলোয়াড় হওয়া৷ পাশাপাশি পর্তুগালে একজন বড় ব্যবসায়ী হতে চাই৷
দেশে ফেরা?
সারাহর আশা, একদিন আবার সে মাতৃভূমিতে ফিরে যাবে৷ তবে অবশ্যই সেখানে মুক্ত ও স্বাধীনভাবে বসবাস করার অধিকার পাওয়া গেলে তবেই৷ তার মা অবশ্য আফগানিস্তানে ফেরার তেমন কোনো সম্ভাবনা দেখছেন না, কারণ, আফগানিস্তানে আগেও তালেবানের শাসন দেখেছেন তিনি৷
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল



