আফগান নারীদের তিন মিলিয়ন ডলার অনুদান দেবেন মালালা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৬ পিএম, ২৮ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার
মালালা ইউসুফজাই
শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই আফগানিস্তানে নারীর অধিকার পুনরুদ্ধার ও কিশোরী মেয়েদের শিক্ষার প্রসারে ৩ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার দাতব্য সংস্থা ‘মালালা ফান্ড’ এর আফগানিস্তান ইনিশিয়েটিভ এর আওতায় এই অর্থ অনুদান আকারে বিতরণ করা হবে।
মালালা লিখেছেন, গত চার বছর ধরে তালেবান ষষ্ঠ শ্রেণির পর থেকে মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ করেছে।
তিনি আরও জানান, এ অনুদানের মাধ্যমে নারী নেতৃত্ব, মানবাধিকার রক্ষাকারী কর্মীদের সহায়তা এবং মেয়েদের শিক্ষার সুযোগ ধরে রাখার উদ্যোগকে সমর্থন দেওয়া হবে।
মালালা ফান্ড আফগানিস্তানে নিম্নলিখিত ১০টি সংস্থার সঙ্গে কাজ করবে—
এডুকেশন ব্রিজ ফর আফগানিস্তান: ১০ হাজার আফগান মেয়েকে ডিজিটাল শিক্ষাদক্ষতা ও উচ্চমাধ্যমিক সনদ পেতে সহায়তা করছে। পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবা ও পরামর্শ দিচ্ছে।
ডিফেন্ডারস অব ইক্যুয়ালিটি, ফ্রিডম অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ফর উইমেন: আফগান নারীদের অভিজ্ঞতা নথিভুক্ত করছে এবং বিশ্বব্যাপী লিঙ্গভিত্তিক বৈষম্যকে ‘জেন্ডার অ্যাপারথেইড’ হিসেবে স্বীকৃতির জন্য প্রচার চালাচ্ছে।
আফগানিস্তান অ্যাকাউন্টেবিলিটি কালেক্টিভ: আফগান নারীদের নেতৃত্বাধীন একটি সংগঠন, যারা আন্তর্জাতিক আইনে জেন্ডার অ্যাপারথেইডকে অপরাধ হিসেবে স্বীকৃত করার পক্ষে সোচ্চার।
সেন্টার ফর ডায়ালগ অ্যান্ড প্রোগ্রেস—জেনেভা: নীতি গবেষণাধর্মী প্রতিষ্ঠান, যারা মানবাধিকার লঙ্ঘনের জন্য তালেবান সরকারকে জবাবদিহি করতে চাপ দিচ্ছে।
রুখশানা মিডিয়া: ইংরেজি, ফারসি ও দারিতে সংবাদ প্রকাশ করে আফগান নারীদের দুর্দশা বিশ্ববাসীর সামনে তুলে ধরছে। একই সঙ্গে তরুণী সাংবাদিকদের প্রশিক্ষণ দিচ্ছে।
আর্টলর্ডস: প্রবাসী আফগান শিল্পীদের একটি সংগঠন, যারা দেয়ালচিত্রের মাধ্যমে নারীর অধিকারের সংগ্রাম তুলে ধরছে।
উইমেন অ্যান্ড চিলড্রেন রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসি নেটওয়ার্ক: কানাডা ও আফগানিস্তানভিত্তিক কর্মীরা লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন এবং জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোকে আফগান নারীর অধিকারের পক্ষে সক্রিয় হতে উৎসাহ দিচ্ছেন।
রাওয়াদারি: তালেবান সরকারের লিঙ্গবৈষম্যের শিকার নারীদের নিয়ে ইতালির পার্মানেন্ট পিপলস’ ট্রাইব্যুনালে একটি ফোরাম আয়োজন করছে।
আফগানস ফর এ বেটার টুমরো: যুক্তরাষ্ট্রে বসবাসরত আফগানদের সহায়তা করছে এবং আন্তর্জাতিক মহলকে জেন্ডার অ্যাপারথেইড বিরোধী কাঠামো গ্রহণে উদ্বুদ্ধ করছে।
মালালা দীর্ঘদিন ধরেই পাকিস্তান ও আফগানিস্তানে মেয়েদের শিক্ষার পক্ষে সোচ্চার। এ বছর তিনি তানজানিয়ায় স্থানীয় স্কুলশিশুদের সঙ্গে জন্মদিন উদযাপন করেন।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য







