আসছে লুইস পেনি ও হিলারির যৌথ উপন্যাস ‘স্টেট অব টেরর’
ট্রেশ জফি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২১ বুধবার
আসছে লুইস পেনি ও হিলারি ক্লিনটনের যৌথ উপন্যাস ‘স্টেট অব টেরর’
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং কানাডারে এ সময়ের জনপ্রিয় লেখক লুইস পেনি যৌথভাবে রাজনৈতিক রোমাঞ্চকর উপন্যাস প্রকাশ করছেন। উপন্যাসটি আগামী অক্টোবরে বাজারে আসবে। পাবলিশার্স সিমন অ্যান্ড সাস্টার ও সেন্ট মার্টিনস প্রেস এ খবর জানিয়েছে।
তারা আরও বলছে, আগামী ১২ অক্টোবর থেকে বইটি পাওয়া যাবে। বইটির নাম ‘স্টেট অব টেরর’। এতে একের পর এক সন্ত্রাসী হামলায় বিশ্ব শৃঙ্খলা বিপর্যস্ত হয়ে পড়ার প্রেক্ষাপটে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর প্রশাসনে একজন নতুন পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালনের গল্প তুলে ধরা হয়েছে।
এছাড়া এ উপন্যাসে ২০১৬ সালের মার্কিন নির্বাচন, রুশ-মার্কিন সম্পর্ক, রাজনীতির কুটচাল, নায়ক-ভিলেনসহ সবই থাকবে। হিলারির বর্ণনায় উঠে আসতে পারে ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিনসহ সমসাময়িক নানা চরিত্র।
হিলারি বলেছেন, লেখক লুইস পেনির সঙ্গে থ্রিলার লেখার বিষয়টি তার কাছে দারুণ ব্যাপার।
হিলারির স্বামী বিল ক্লিনটন দুই দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। তখন ফার্স্ট লেডি হিসেবে আট বছর হোয়াইট হাউসে কাটান হিলারি। পরে তিনি পররাষ্ট্রমন্ত্রী হন। এক পর্যায়ে তিনি প্রেসিডেন্ট নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন।
মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হিলারি দাপটের সঙ্গে কাজ করেন। এছাড়া হিলারি ২০১৬ সালে ডেমোক্রেটিক পার্টির হয়ে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হন। তবে তিনি জনিপ্রয় ভোটে এগিয়ে থেকেও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান।
এদিকে থ্রিলারধর্মী উপন্যাসে লুইস ইতিমধ্যে এক জনপ্রিয় নাম। ‘স্টেট অব টেরর’ বইতে তাঁর চিন্তার সঙ্গে হিলারি যুক্ত করবেন বিশ্ব কূটনীতির নানা জটিল বিষয়। নানা উত্তেজনাকর অধ্যায়।
পশ্চিমা বিশ্বে জনপ্রিয় পেনির গুরুত্বপূর্ণ বইগুলোর অন্যতম ইন্সপেক্টর আরমান্দ গ্রামাচ। বইটি ৩১ টি ভাষায় অনুদিত হয়েছে ও বহু পুরস্কার পেয়েছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




