ঈদ বাজার : অবিরাম সেলাই চলছে দর্জির দোকানে
আপডেট: ০৪:৩৬ পিএম, ১২ জুলাই ২০১৪ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা :
বিরামহীনভাবে সেলাই করে চলেছেন দর্জিরা। ঈদকে সামনে রেখে ঘুম নেই রাজধানীর দর্জির দোকানগুলোর। নিঃশ্বাস ফেলারও সময় নেই তাদের। দিন রাত অবিরাম কাজ চলছে। তারপরও হিমশিম করতে হচ্ছে তাদের।
চাঁদনীচক, নিউমার্কেট, মৌচাক মার্কেট, ইস্টার্ণ মল্লিকা, গাউছিয়া,নূর ম্যানশন, আনারকলি, মালিবাগ সুপার মার্কেট, রমনা ভবনসহ ঢাকা শহরের বেশ কিছু মার্কেট ঘুরে দেখা গেছে একই চিত্র। দোকানগুলোতে তিল ধারনের জায়গা নেই। অধিকাংশ দোকানেই তৈরি জামা-কাপড়ের অর্ডার সরবরাহ করা হচ্ছে। এখন আর নতুন অর্ডার তেমন নেওয়া হচ্ছেনা। ফলে অনেকেই হতাশ হয়ে ফিরছেন। ছুটছেন অন্য দোকানের খোঁজে। কেউ কেউ দোকানীকে অনুরোধ করছেন। কিন্তু মন আর গলছে না টেইলারদের। মাহমুদা জামান ধানমন্ডি থেকে চাঁদনীচক এসেছিলেন মেয়ের জন্য জামা তৈরি করাতে। তিনি বললেন, আমার মেয়ের জন্য একটা সালোয়ার-কামিজ বানাতে চাইলাম। কিন্তু দর্জি নিচ্ছে না। বলছে দেরি হয়ে গেছে।
মৌচাক মার্কেটের সানন্দা, মন মাধুরী, মৌসুমি, কেয়া নন্দিনি, আনারকলি মার্কেটের নিউ মৌমিতা, নাজ টেইলার্স, খান লেডিস টেইলার্স চাঁদনীচকের মৌসুমি, সুশ্রিতা, কুমিল্লা টেইলার্স, বনশ্রী, ঢাকা টেইলার্স, নূর ম্যানশনের অঞ্জনা টেইলার্স, অজন্তা টেইলার্স, মহানগরী টেইলার্স, রাত্রি টেইলার্স সব দোকানে একই দৃশ্য। সেলাই মেশিনের একটানা ঘটঘট শব্দে মুখরিত প্রতিটি দোকান। মাথা গুজে একটানা কাজ করে যাচ্ছেন টেইলাররা। নূর ম্যানশনের অঞ্জনা টেইলার্সের টেইলার মাষ্টার আলী জানান, ঈদ মৌসুমে অন্যান্য সময়ের চেয়ে কাজের চাপ কয়েক গুণ বেড়ে যায়। তাই ঈদ উপলক্ষে বাড়তি লোক লাগিয়েও কাজ করে শেষ করা যাচ্ছে না। তিনি জানান, ঈদের দিন ভোর পর্যন্ত কাজ চলবে। অধিকাংশ দোকানের কর্মচারিরাই ঈদের দিন বিকেলে বাড়ি যাবেন।
মহানগরীর বেশ কিছু দর্জির দোকানে কথা বলে জানা গেছে, মার্কেট ভেদে বিভিন্ন দোকানে সালোয়ার-কামিজ সেলাই করতে দুইশ’ ৫০ টাকা থেকে পাঁচশ টাকা নেয়া হচ্ছে। শুধু কামিজ নেয়া হচ্ছে দুইশ’ থেকে সাড়ে তিনশ’ টাকা। সালোয়ার দেড়শ’ থেকে দুইশ’ টাকা। এছাড়া জরুরীভিত্তিতে বিশেষ অর্ডারের ক্ষেত্রে প্রতিটি অর্ডারেই একশ’ থেকে দেড়শ’ টাকা করে বেশি নেয়া হয়।
১২.০৭.২০১৪ - সংসারের চার দেয়ালে বন্দি মানবাধিকার
- পরীমণি, সাংবাদিকতা ও ভিউ’র অসুস্থ প্রতিযোগিতা
- চাক দোয়েল: প্রকৃতির এক অদ্ভূত নৃত্যশিল্পী
- যুদ্ধের ময়দানে এক নারী রিপোর্টার: মার্থা গেলহর্নের জন্মদিন আজ
- মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ: আবেদন চলবে আরো ৪ দিন
- দুই বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা
- নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ
- বিতর্কের মাঝেই বধূর সাজে তিশা, নিজেকে বললেন ‘অপ্রতিরোধ্য’
- শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ
- বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা সোফি
- ১৫ বছরে উইমেননিউজ২৪.কম: নারীর কথা বলার সাহসী যাত্রা
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- ইতিহাস গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি
- মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি
- মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব
- যুদ্ধের ময়দানে এক নারী রিপোর্টার: মার্থা গেলহর্নের জন্মদিন আজ











