ঈদ সামনে রেখে রাজধানীতে চলছে তাঁতমেলা
আপডেট: ১১:৩৪ এএম, ১৮ জুলাই ২০১৪ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা:
ঈদকে সামনে রেখে রাজধানীর একাধিক এলাকায় চলছে তাঁতমেলা। বাংলাদেশ তাঁত বোর্ড, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব), জামদানী ও হস্তশিল্প উন্নয়ন সোসাইটি নগরীর বিভিন্ন এলাকায় এই মেলাগুলোর আয়োজন করেছে। দেশীয় পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ তৈরি করতেই মূলত প্রতিবছর এসব তাঁতমেলার আয়োজন করা হয়।
রাজধানীর বিভিন্ন তাঁতমেলা সরেজমিনে ঘুরে দেখা গেছে, ভিন্ন রুচিও বিভিন্ন মাত্রার ক্রয়ক্ষমতার মানুষের চাহিদার কথা মাথায় রেখে সাজানো হয়েছে মেলার স্টলগুলো। দেশীয় কৃষ্টি ও ঐতিহ্যকে উপস্থাপনের জন্য ঈদ উৎসবের রঙ, আমেজ, নকশা ও কারুকাজে সমৃদ্ধ করা হয়েছে মেলায় আগত দেশীয় তাঁত ও বস্ত্রশিল্পের প্রতিটি পণ্যকে। এসব মেলায় সব বয়সী ক্রেতাদের জন্য বাহারি রঙ ও ডিজাইনের শাড়ি, সালোয়ার-কামিজ, থ্রি-পিস, টু-পিস, গৃহসাজের পণ্য পাওয়া যাচ্ছে। রয়েছে বেড শিট, বেড কভার, কুশন কভার, বিভিন্ন রং ও ডিজাইনের পর্দা।
মেলাগুলোতে ক্রেতারা আরও পাচ্ছেন হস্তশিল্প, টাঙ্গাইল, তাঁতের শাড়ি, পাবনা, মনিপুরি, কুমিল্লা, রাঙ্গামাটির শাড়ি এবং গ্রামীণ চেকের সমাহার। শুধু শাড়ি নয়, তাঁতের সালোয়ার-কামিজ, ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, বাচ্চাদের রকমারি পোশাকসহ আছে বেশকিছু তৈজসপত্রের দোকান। মেলায় বিক্রেতারা জানান, মেলায় বেচাবিক্রি ভালো। ঈদ যতই ঘনিয়ে আসছে মেলায় ক্রেতা সমাগম বাড়ছে। তবে এখানে মধ্যবিত্ত ক্রেতারাই বেশি আসেন বলে তারা জানান।
টাঙ্গাইল তাঁত শাড়ি কুটিরে পাওয়া যাচ্ছে সুতি জামদানি শাড়ি, দাম ২ থেকে ৫ হাজার টাকায়। দেশীয় তাঁতের শাড়ি পাওয়া যাচ্ছে ৪৫০ থেকে ৮০০ টাকায়। প্রিন্টের শাড়ি ২৫০ থেকে ৫৫০ টাকায়। ৪০০ থেকে ৮০০ টাকার দামের ক্রেতাই বেশি। এই স্টলের বিক্রেতারা জানান, প্রতিদিনই মেলায় ভিড় বাড়ছে। তারা আশা করছেন, দুয়েকদিন পর এ ভিড় আরো অনেক বেশি বাড়বে।
মানিকমিয়া এভিনিউতে এই মেলা শুরু হয়েছে গত ৭ আগস্ট। চলবে চাঁদ রাত পর্যন্ত। মেলায় স্টল রয়েছে ৭০টি। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকছে।
রাজধানীর শান্তিনগর চৌরাস্তার সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে জমে উঠেছে জামদানী ও হস্তশিল্প মেলা। বেইলী রোডের কাছে হওয়ায় প্রতিদিনই জামদানী প্রেমি নারীদের আগমনে মুখরিত হয়ে উঠছে মেলা প্রাঙ্গণ। এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন রঙ ও কারুকাজ করা মিরপুর, গেন্ডারিয়া ও রূপগঞ্জের তৈরি বিখ্যাত জামদানী শাড়ি। বিভিন্ন স্টলে মনোলোভা এই শাড়িগুলো বিক্রি হচ্ছে আড়াই হাজার থেকে ২৫ হাজার টাকায়। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্রেতার জন্য এই মেলা খোলা থাকছে।
১৮.০৭.২০১৪
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি










