এশিয়া প্যাসিফিক অঞ্চলের সম্মেলনে শিক্ষামন্ত্রীর চার প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ৭ জুন ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
এশিয়া প্যাসিফিক অঞ্চলের শিক্ষামন্ত্রীদের দ্বিতীয় সম্মেলনে বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চার দফা প্রস্তাব উত্থাপন করেছেন। সোমবার ব্যাংককে অনুষ্ঠিত সম্মেলনে শিক্ষামন্ত্রী এ প্রস্তাব দেন বলে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, এশিয়া প্যাসিফিক অঞ্চলে কার্যকর ও রূপান্তরিত শিক্ষানীতি প্রণয়নের লক্ষ্যে শিক্ষামন্ত্রী দীপু মনি শিক্ষাকে সর্বজনীন সম্পদ উল্লেখ করে তার ব্যয়ভার বহনের বিষয়ে সামাজিক এবং উন্নয়ন অংশীদারদের কার্যকর সহায়তা কৌশল নির্ধারণের পাশাপাশি প্রাক-প্রাথমিক শিক্ষার বিস্তার, কারিগরি এবং ভোকেশনাল শিক্ষা ও দক্ষতা অর্জন এবং ডিজিটাল শিক্ষা সুলভ ও সহজলভ্য করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
আরও বলা হয়, সম্মেলনে শিক্ষামন্ত্রী পর্যায়ের প্ল্যানারি সেশন ও বিষয়ভিত্তিক রাউন্ডটেবিলে বক্তব্য প্রদান করেন।
এছাড়াও শিক্ষামন্ত্রী ইউনেস্কোর শিক্ষা বিষয়ক সহকারী মহাপরিচালক Ms Stefania Giannini এবং ইউনেস্কো নির্বাহী পরিষদের সভাপতি H.E. Ms Tamara Rastovac Siamashvili এর সাথে দ্বিপাক্ষিক সভায় ইউনেস্কো এবং বাংলাদেশ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।
দ্বিপাক্ষিক সভায় তিনি টেকসই উন্নয়ন অভীষ্ট শিক্ষা সংক্রান্ত সার্বিক লক্ষ্যমাত্রা অর্জনে পরিবেশগত এবং জোরপূর্বক বাস্তুচ্যুত শিক্ষার্থীদের শিক্ষার অধিকার নিশ্চিত করার বিষয়ে মত প্রকাশ করেন।
সভায় শিক্ষামন্ত্রীর পাশাপাশি ইউনেস্কোতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা-সহ শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করেন।
জাতিসংঘ কর্তৃক ২০১৫ সালে গৃহীত টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে আয়োজিত মন্ত্রী-পর্যায়ের এ সভায় এশিয়া প্যাসিফিক অঞ্চলের ২৩টি দেশের শিক্ষামন্ত্রীগণ অংশগ্রহণ করেন।
কোভিড-১৯ মহামারি এবং পরবর্তীতে এ অঞ্চলের শিক্ষাক্ষেত্রে যে বিপর্যয়ের সৃষ্টি হয়েছে তা নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এবছরের সম্মেলনের আয়োজন করা হয়।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক


