করোনা: বিশ্বে একদিনে আরও ১১ হাজারের বেশি মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৯ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ১১ হাজার ২৯৭ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ২৪ লাখ ৭ হাজার ৪৪৭ জন।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারস সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৪০ কোটি ৩৪ লাখ ৩৬ হাজার ৮০৭ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫৭ লাখ ৯৪ হাজার ৬৩৩ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৪১০ জন এবং মারা গেছেন ২৪৬ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৮ হাজার ৮১৮ জন এবং মারা গেছেন ২ হাজার ৬১১ জন। ব্রাজিলে মারা গেছেন ১ হাজার ২৯৫ জন এবং সংক্রমিত হয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ জন। ভারতে মারা গেছেন ১ হাজার ২৪১ জন এবং সংক্রমিত হয়েছেন ৬৫ হাজার ১৪৬ জন। রাশিয়ায় মারা গেছেন ৬৬৯ জন এবং সংক্রমিত হয়েছেন ১ লাখ ৮৩ হাজার ১০৩ জন। স্পেনে আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৮৩৯ জন এবং মারা গেছেন ২৮২ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮ হাজার ৫৬৩ জন এবং মারা গেছেন ২৬৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৩৬৭ জন এবং মারা গেছেন ৩৮৪ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ২১৪ জন এবং মারা গেছেন ২৭৬ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় দক্ষিণ আফ্রিকায় ২১৩ জন, কানাডায় ১৩১ জন, আর্জেন্টিনায় ২১৭ জন, গ্রিসে ৭৮ জন, পোল্যান্ডে ৩১০ জন, হাঙ্গেরিতে ১০১ জন, ইরানে ১১৬ জন, জাপানে ১৪১ জন, রোমানিয়ায় ১৭১ জন, মেক্সিকোতে ১৩২ জন এবং ভিয়েতনামে ৯৩ জন মারা গেছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী








