গাজায় ইসরায়েলি হামলা ও ক্ষুধা-অনাহারে নিহত ছাড়াল ৬২ হাজার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৮ পিএম, ১৯ আগস্ট ২০২৫ মঙ্গলবার
গাজায় ইসরায়েলি হামলা ও ক্ষুধা-অনাহারে নিহত ছাড়াল ৬২ হাজার
গাজায় ইসরায়েলি হামলা ও কঠোর অবরোধের কারণে টানা প্রায় দুই বছরে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। ইসরায়েলের গণহত্যামূলক অভিযানে এ পর্যন্ত অন্তত ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুধু বোমা হামলাই নয়, খাবারের অভাব, ক্ষুধা ও অনাহারও এই মৃত্যুর বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকার প্রতিটি অঞ্চলে কোনো নিরাপদ আশ্রয় নেই। প্রতিদিনই মানুষ নিহত হচ্ছেন শুধুমাত্র পরিবারের জন্য খাবার খুঁজতে গিয়ে। ইসরায়েলি বাহিনী গাজা সিটিতে হামলা আরও তীব্র করেছে এবং লক্ষ্য করছে সাধারণ নাগরিকদের জোরপূর্বক দক্ষিণে তথাকথিত ‘কনসেন্ট্রেশন জোনে’ সরিয়ে নেওয়া। উদ্দেশ্য স্পষ্ট— জনসংখ্যার কাঠামো বদলানো এবং গাজার ভৌগোলিক অবস্থান নিয়ন্ত্রণে নেওয়া।
সোমবার ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৪ জন ছিলেন সাহায্যের আশায় সারিতে দাঁড়ানো মানুষ। আল-সাবরা এলাকায় এক হামলায় তিনজন নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। নিহতদের মধ্যে একজন স্থানীয় সাংবাদিক, ইসলাম আল-কৌমি।
দেইর আল-বালাহ থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজযুম জানান, গাজার পূর্বাঞ্চলে অব্যাহতভাবে হামলা চলছে। তিনি বলেন, “ভারী কামান, যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করে আবাসিক ভবন ধ্বংস করা হচ্ছে। এটি স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে, ইসরায়েলের কৌশল হলো আবাসিক এলাকা ধ্বংস করে স্থল অভিযান সহজ করা।”
রোববারও গাজা সিটি হামলার প্রধান লক্ষ্য ছিল, সেদিন প্রায় ৬০ জন নিহত হন। এ ছাড়া ইসরায়েল এখন অবশিষ্ট অল্প কয়েকটি স্বাস্থ্যকেন্দ্রকেও লক্ষ্যবস্তুতে পরিণত করছে। এর ফলে আহতদের চিকিৎসার সুযোগ ক্রমেই সংকুচিত হচ্ছে। বাস্তুচ্যুত মানুষদের অনেকে আবারও গাজা ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন, তবে অনেকের পক্ষে কোথাও যাওয়া সম্ভব হচ্ছে না।
বাস্তুচ্যুত বিলাল আবু সিত্তা বলেন, “দক্ষিণে যেতে প্রায় ৯০০ ডলার লাগে। আমার কাছে এক ডলারও নেই। আমি কীভাবে যাব?” অন্যদিকে নোয়ামান হামাদ বলেন, “আমরা ইসরায়েলের কাছ থেকে কোনো সাহায্য চাই না। শুধু আমাদের ঘরে ফেরার অনুমতি দিলেই যথেষ্ট।”
এদিকে সামান্য আশার আলো জেগেছে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে। কাতার ও মিসরের মধ্যস্থতায় প্রস্তাবিত এক খসড়া যুদ্ধবিরতি চুক্তি মেনে নিয়েছে হামাস। সূত্র জানায়, এই যুদ্ধবিরতি কার্যকর হলে অন্তত ৬০ দিনের জন্য লড়াই বন্ধ থাকবে। একইসঙ্গে গাজায় আটক রাখা ইসরায়েলি বন্দিদের অর্ধেক এবং ইসরায়েলের কারাগারে আটক কিছু ফিলিস্তিনিকেও মুক্তি দেওয়া হবে। তবে ফিলিস্তিনিরা আগেও এমন অনেক প্রতিশ্রুতির ভরসায় প্রতারিত হয়েছেন। চলতি বছরের জানুয়ারিতে স্বল্পস্থায়ী যুদ্ধবিরতি মার্চেই ভেঙে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে।
তথ্যসূত্র : আল-জাজিরা
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য







