ঘূর্ণিঝড় মিগজাউম:চেন্নাইয়ে ৫জনের প্রাণহানী, স্কুল-কলেজ বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৭ এএম, ৫ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
শক্তিশালী ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ভারতের চেন্নাইয়ে অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন। এছাড়াও ভারি বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন এলাকা তলিয়ে যাওয়ায় স্কুল-কলেজ ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। ইতোমধ্যে মঙ্গলবার (৫ ডিসেম্বর) ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হেনেছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শক্তিশালী ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই, কাঞ্চিপুরামসহ বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শহরগুলোর বেশিরভাগ অংশ পানিতে তলিয়ে গেছে। এছাড়াও অনেক জায়গায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ভারি বৃষ্টিপাতের প্রভাবে এরইমধ্যে চেন্নাইয়ে পাঁচজনের প্রাণহানি হয়েছে।এছাড়াও চেন্নাই, চেঙ্গালপট্টু, কাঞ্চিপুরম, নাগাপত্তনম, কুড্ডালোর, তিরুবাল্লুর জেলায় ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
চেন্নাই পুলিশ জানিয়েছে, ভারি বৃষ্টিতে শহরে পাঁচজনের মৃত্যুর খবর পেয়েছে তারা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের নেল্লোর এবং মছলিপত্তনমের মাঝখান দিয়ে স্থলভাগে আছড়ে পড়বে মিগজাউম। তখন তার গতি ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার হতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ১১০ কিলোমিটার।
এদিকে, কর্মীরা যাতে বাড়ি বসে কাজ করতে পারেন, বেসরকারি সংস্থাকে সেই অনুমতি দিতে বলেছে রাজ্য সরকার। উপকূলবর্তী এলাকায় পাঁচ হাজার ত্রাণ শিবির খোলা হয়েছে। মুখ্যমন্ত্রী এমকে স্টালিন পরিস্থিতির উপর নজর রাখছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করে সবধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক






