চট্টগ্রাম নগরীতে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ, আক্রান্ত ৬৩
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৪ পিএম, ২১ আগস্ট ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরীতে হঠাৎ করে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। গত সোমবার থেকে বৃহস্পতিবার (১৮ আগস্ট) পর্যন্ত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১৭২ জন রোগী ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ জন।
আক্রান্তদের অধিকাংশই নগরীর দক্ষিণ-পশ্চিম অংশের ইপিজেড, হালিশহর, সল্টগোলা এলাকার বাসিন্দা। তবে এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১৭ জন। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালসহ কয়েকটি বেসরকারি হাসপাতালেও ডায়ারিয়ায় আক্রান্ত হয়ে রোগী ভর্তি হচ্ছেন।
জানা গেছে, এরআগে গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিআইটিআইডি হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন। এছাড়া চট্টগ্রাম মেডিকেলের ১৩, ১৪, ১৬ নম্বর ওয়ার্ডে প্রতিদিন গড়ে ১০ জন রোগী ভর্তি হচ্ছেন।
চট্টগ্রাম মেডিকেলে প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছে আট থেকে ১০ জন রোগী। এরমধ্যে বিআইটিআইডির রোগীদের নমুনা পরীক্ষা করে ১৭ জনের শরীরে কলোরার জীবাণু পাওয়া গেছে।
নগরীর দক্ষিণ অংশে ওইসব এলাকাগুলোতে খাবার পানি থেকে এ রোগ ছড়াতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। প্রথমে হালকা জ্বর ও বমির সঙ্গে শুরু হচ্ছে ডায়রিয়া। স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়েও ভালো হচ্ছেন না অনেকে। পরে তাদের হাসপাতালে ছুটতে হচ্ছে। মূলত ওয়াসার পানি ফুটিয়ে পান না করার ফলে এ রোগে আক্রান্ত হচ্ছেন বলে জানা গেছে।
এ বিষয়ে বিআইটিআইডি হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো. মামুনুর রশিদ বলেন, ‘স্বাভাবিক সময়ে এই হাসপাতালে ২০ থেকে ২২ ডায়রিয়া রোগী চিকিৎসাধীন। বর্তমানে স্বাভাবিকের চেয়ে বেশি রোগী ভর্তি আছেন। এদের মধ্যে শুধু ডায়রিয়ায় আক্রান্ত নন, অনেকে কলেরার জীবাণু বহন করছেন।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, চট্টগ্রামে ঠিক কি কারণে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বাড়ছে, তা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে হাত না ধুয়ে কোনো কিছু খেলে বা বাসি-পচা খাবার খেলেও ডায়রিয়া হতে পারে। পানির মাধ্যমে ডায়রিয়ার জীবাণু বেশি ছড়ায়। তাই পানি ফুটিয়ে পান করা সবচেয়ে বেশি নিরাপদ।
এদিকে, চট্টগ্রাম ওয়াসার পানি থেকে এ রোগ ছড়াচ্ছে কিনা তা খতিয়ে দেখতে শুক্রবার (১৯ আগস্ট) চট্টগ্রামে এসেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) একটি দল। সাত সদস্যের এ দল শনিবার (২০ আগস্ট) সকাল থেকে ওয়াসাসহ বিভিন্ন খাবার পানির নমুনা সংগ্রহ করেন।
সাত সদস্যের টিমে আছেন ডা. মো. ওমর ফারুক, ডা. সোনাম বড়ুয়া, ডা. ইমামুল মুনতাসির, ডা. সাদিয়া আফরীন, ডা. মো. আনোয়ার হোসেন, মো. আজিজুর রহমান ও মো. আমিরুল ইসলাম।
টিমের সদস্য ডা. সোনাম বড়ুয়া বলেন, ‘শনিবার থেকে পানির নমুনা সংগ্রহ করছি। এরপর আইইডিসিআর’র ল্যাবে পরীক্ষা করার পর ডায়রিয়ার কারণ জানা যাবে। নমুনা সংগ্রহ করতে কতদিন সময় লাগে তা এখন বলা যাচ্ছে না। নমুনা সংগ্রহ শেষ হওয়ার পর আমার ঢাকায় ফিরে যাবো। পরে ফল জানাবো।’
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম



