জরিমানা গুনতে হচ্ছে লিটন দাসকে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৮ পিএম, ২৫ অক্টোবর ২০২১ সোমবার
ফাইল ছবি
শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমে সুপার টুয়েলভের যাত্রা শুরু করে বাংলাদেশ। শারজাহতে পাঁচ উইকেটে হারতে হয়েছে মাহমুদউল্লাহ নেতৃত্বাধীন দলটিকে। এই ম্যাচে দুটি সেট ব্যাটসম্যানের ক্যাচ ছেড়ে আলোচনায় লিটন দাস। এবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) জরিমানা গুনতে হচ্ছে তাকে। তার সঙ্গে লঙ্কান পেসার লাহিরু কুমরাকেও জরিমানা দিতে হবে।
লাহিরু কুমরাকে আইসিসির কোড অব কন্ডাক্ট ২.৫ ভাঙার দায়ে অভিযুক্ত করা হয়েছে। অর্থা অকথ্য ভাষা, ব্যবহার ও দৃষ্টিভঙ্গি প্রদর্শন করে ব্যাটারকে আগ্রাসী ভূমিকায় বাধ্য করার জন্য শাস্তি পেয়েছেন তিনি।
অন্যদিকে লিটন কোড অব কন্ডাক্টের ২.২০ ভেঙেছেন বলে অভিযোগ উঠেছে। অক্রিকেটীয় আচরণের জন্য শাস্তি দেওয়া হয়েছে ডান-হাতি এই ব্যাটারকে।
ম্যাচের ষষ্ঠ ওভারে পঞ্চম বলে এই ঘটনা ঘটে। কুমারার বলে দাসুন শানাকার হাতে ধরা পড়েন লিটন। ডানহাতি এই পেসার হেটে বাংলাদেশি ওপেনারের কাছে গিয়ে কিছু একটা বলছিলেন। যার বিপরিতে তেড়ে যান লিটন।
কুমারাকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। যোগ হয়েছে এক পয়েন্ট। অন্যদিকে লিটনকে ১৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা হিসেবে দিতে হবে। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন।
দুইজনই অভিযোগ মেনে নিয়েছেন। তাই নতুন করে শুনানির প্রয়োজন হয়নি। বিষয়টির তদন্তের দায়িত্বে ছিলেন আইসিসির ম্যাচ রেফারি জাভেগাল শ্রীনাথ।
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল











