জাপার চেয়ারম্যান হতে আগ্রহী নন রওশন এরশাদ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৪ পিএম, ১৫ জুলাই ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর দোয়া অনুষ্ঠানে তার ছেলে এরিক এরশাদ চাচা গোলাম মুহাম্মদ কাদেরকে বাদ দিয়ে মা রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেন। এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক ও রাহগীর আল মাহি সাদকে (সাদ এরশাদ) কো-চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেন।
এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই রওশন এরশাদ জানিয়ে দিয়েছেন তিনি দলের চেয়ারম্যান হতে আগ্রহী নন। একইসঙ্গে এরশাদের ভাই জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি ভালো চলছে বলেও মনে করেন তিনি।
দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি করা হয়েছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বুধবার রাত ১১টার দিকে ওই সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি জাতীয় পার্টির চেয়ারম্যান হতে আগ্রহী নন। বুধবার সন্ধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপির সাথে ফোনালাপে তিনি এ অভিমত ব্যক্ত করেন।
বারিধারায় এরশাদের বাড়িতে তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে বুধবার এরিক দলের নতুন নেতৃত্বের যখন ঘোষণা দেন তখন পাশে ছিলেন বিদিশা এরশাদ। এ সময় পাশ থেকে পিঠ চাপড়ে এরিককে উৎসাহ দেন তার মা বিদিশা সিদ্দিক।
এরিকের এই কমিটি ঘোষণা নিয়ে জাতীয় পার্টির ভেতরে-বাইরে নানা আলোচনা চলছে। ভিন্ন উদ্দেশ্যে তাকে দিয়ে এভাবে কমিটি ঘোষণা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিদিশা সিদ্দিক এর নেপথ্যে কাজ করছেন বলে মনে করেন জাতীয় পার্টির নেতারা। অবশ্য এমন উদ্যোগকে আমলে নিচ্ছে না জাতীয় পার্টি।
এদিকে সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি সঠিকভাবেই চলছে বলে রওশন এরশাদ মনে করেন।
অন্যদিকে সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রাহাগির আল মাহি সাদ এরশাদের বিষয়ে বলা হয়েছে, তিনি বুধবার দুপুরেই জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে ফোন করে বলেছেন, বাবার মৃত্যুবার্ষিকীর দোয়ায় শরিক হতে সকালে প্রেসিডেন্ট পার্কে গিয়েছিলেন। এর বাইরে তিনি কোনো কিছুর সঙ্গে ‘সম্পৃক্ত নন’।
-জেডসি
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ


