জাবির `এ` ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৫ পিএম, ২ আগস্ট ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) 'এ' ইউনিটভুক্ত গাণিতিক ও পদার্থ বিজ্ঞান বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (এ ইউনিট) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। ৫ম শিফটের মধ্য দিয়ে বিকাল সোয়া চারটায় শেষ হবে তৃতীয় দিনের পরীক্ষা।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি সূত্রে পাওয়া তথ্য বলছে, 'এ' ইউনিটের পরীক্ষায় ৪৬৬টি আসনের বিপরীতে লড়াই করছেন ৭৬ হাজার ৩৭৯ জন। সে অনুযায়ী এই ইউনিটে প্রতি আসনে লড়াই করছেন মোট ১৬৪ জন শিক্ষার্থী।
গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার বাংলাদেশ জার্নালকে বলেন, 'এ' ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করছে। উপস্থিতির হার শেষে জানাতে পারবো। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান বলেন, এ বছর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়া জালিয়াতি চক্রের কেউ আটক হয়নি। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা ও শিক্ষকরা তৎপর রয়েছেন।
এর আগে, গতকাল সোমবার সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদের (সি ইউনিট) এবং গত রবিবার বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের (সি ইউনিট) ভর্তি পরীক্ষা হয়।
প্রসঙ্গত, চলমান ভর্তি পরীক্ষায় মোট ৫টি ইউনিটে ১ হাজার ৮৮৯টি আসনের বিপরীতে অংশগগ্রহণ করছেন ২ লাখ ৮৪ হাজার ৬০৬ জন ভর্তিচ্ছু। প্রতি আসনের বিপরীতে লড়ছেন ১৫১ জন।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক


