ডায়রিয়া আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে শিশু রোগী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৫ এএম, ১৭ এপ্রিল ২০২২ রবিবার
ফাইল ছবি
রাজধানীতে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার ডায়রিয়া রোগীদের ভরসাস্থল আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) হাসপাতালে রোগী ভর্তির চাপও কমতে শুরু করেছে। হাসপাতালটিতে দৈনিক ভর্তি হওয়া রোগীর সংখ্যা হাজারের নিচে নেমে এসেছে, যা চারদিন আগেও ছিল ১৫শর কাছাকাছি। তবে গত দু’দিনে ডায়রিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জানা গেছে, গত ১ মার্চ থেকে গতকাল ১৫ এপ্রিল পর্যন্ত প্রায় ৪৮ হাজার ডায়রিয়া ও কলেরা রোগী চিকিৎসা নিয়েছে আইসিডিডিআরবি হাসপাতালে। শুরু থেকেই রোগীর সংখ্যা ঊর্ধ্বমুখী থাকলেও গত ৮ এপ্রিলের পর থেকে হাসপাতালটিতে রোগী ভর্তির সংখ্যা কিছুটা কমতে থাকে।
আইসিডিডিআরবির অ্যাসিস্ট্যান্ট সায়েনটিস্ট ডা. শোয়েব বিন ইসলাম বলেন, ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা কমে এসেছে। প্রায় এক মাস পর হাসপাতালে দৈনিক রোগী ভর্তির সংখ্যা হাজারের নিচে নেমেছে। আজ (রবিবার) পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত সাড়ে ৪০০ রোগী হাসপাতালটিতে ভর্তি হয়েছে। দিনশেষে গতকালের মতোই হয়তো মোট রোগীর সংখ্যা ৯০০ থেকে সাড়ে ৯০০ হবে।
গত দু’দিনে ডায়রিয়া আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, আইসিডিডিআরবি হাসপাতালে আসা মোট রোগীদের মধ্যে এর আগে শিশুদের ভর্তির হার ছিল ৩০-৩৫ শতাংশ। গতকাল ও আজকের যে পরিস্থিতি, মনে হচ্ছে শিশু রোগীর হার বেড়ে ৪০ শতাংশে এসেছে। তাদের অধিকাংশই আসছে তীব্র পানিশূন্যতা নিয়ে, যা ঝুঁকির কারণ।
আইসিডিডিআরবি সূত্রে জানা গেছে, মার্চে হাসপাতালটিতে ৩০ হাজার ৩৭২ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছিলেন। মার্চের মাঝামাঝি থেকেই রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। এরপর ৪ এপ্রিল এক দিনে রেকর্ডসংখ্যক এক হাজার ৩৮৩ জন রোগী ভর্তি হয়েছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, মার্চ মাসে দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৭০ হাজার ২৩৭ জন। এর মধ্যে শুধু রাজধানীতেই ৩৬ হাজার ৯১২ জন হাসপাতালে গেছেন।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান



