ঢাবিতে ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্র উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৪ পিএম, ৭ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রাপ্তির জন্য ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্র স্থাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ৭ দিনব্যাপী অস্থায়ী এই ক্যাম্পের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য এটি একটি শুভক্ষণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় জাতীয় পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে এ উদ্যোগটি নেওয়া হয়েছে। ইসি সচিবকে ডিও লেটার ও ইসি ডিজিকে অনুরোধ করায় তারা এটির ব্যবস্থা করে দেয়। জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির জন্য শর্তগুলোও অনেকক্ষেত্রে সহজ করে দিয়েছে। বিশেষ ফর্মের মাধ্যমে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে তথ্য নিয়ে জাতীয় পরিচয়পত্র প্রদান করছে।
তিনি আরও বলেন, এটির গুরুত্ব অপরিসীম। এটি একটি স্থায়ী সম্পদ। যেকোনো কাজের জন্যই জাতীয় পরিচয়পত্র প্রয়োজন। সার্বিকভাবে সহযোগিতা করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান উপাচার্য।
এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের মহাপরিচালক হুমায়ূন কবির, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী প্রমুখ।
রেজিস্ট্রেশনের নিয়মাবলী
নিবন্ধনের জন্য এনআইডি কার্ড নেই, এমন শিক্ষার্থীদের নির্বাচন কমিশনের ওয়েব লিংকে (service.nidw.gov.bd/new voter)- গিয়ে বর্তমান ঠিকানা হিসেবে নিজ হলের ঠিকানা এবং একই ঠিকানায় ভোটার হবেন, এমন শর্তে নিবন্ধন ফরম পূরণ করতে হবে। পূরণকৃত ফরমটি প্রিন্ট করে শনাক্তকারী (ফরমের ৩৪ নং ও ৩৫ নং ঘর ) ও যাচাইকারীর (ফরমের ৪০,৪১ ও ৪২ নং ঘর) স্থানে নিজ হলের আবাসিক শিক্ষকদের নাম, পদবী এবং এনআইডি সংবলিত সিল ও স্বাক্ষর নিতে হবে।
এরপর (ssl.du.ac.bd/student login) লিংকে গিয়ে শিক্ষার্থীর নিজের একাডেমিক ই-মেইল দিয়ে লগ ইন করে ড্যাসবোর্ডে থাকা ‘এনআইডির জন্য নিবন্ধন করুন’ সেকশনে গিয়ে পরবর্তী ধাপ অনুসরণ করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। পরে এসএমএসের মাধ্যমে ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্রে আসার তারিখ এলে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হতে হবে।
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার





