ঢাকা, সোমবার ০৯, নভেম্বর ২০২৬ ৯:৪৯:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২ মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ

দুর্বৃত্তদের আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু

আপডেট: ০৮:৫৬ এএম, ১১ ডিসেম্বর ২০১৩ বুধবার

gazipurস্টাফ করেসপন্ডেন্ট, ইউমেননিউজ২৪.কম গাজীপুর: এবার পেট্রোল বোমায় প্রাণ গেলো মা ও মেয়ের৷ গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় পারটেক্স গ্রুপের একটি কাভার্ডভ্যানে পেট্রোল বোমা ছুড়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে মা সুমি আক্তার ও শিশু কন্যা সানজিদা মারা গেছেন৷ এছাড়া ওই কাভার্ডভ্যানে থাকা আরো দুইজন এ ঘটনায় আহত হয়েছেন৷ মৃতদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে গাজীপুরের ঢাকা বাইপাস সড়কের মুগর খাল এলাকায় নারায়নগঞ্জ থেকে বগুড়াগামী পারটেক্স গ্রুপের একটি কাভার্ডভ্যানে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা৷ এতে কাভার্ডভ্যানে থাকা মা ও শিশু কন্যা অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান৷ খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়৷ আগুনে পুড়ে মারাত্মক আহত হন কাভার্ডভ্যানে থাকা শিশু সাদিয়া ও তার পিতা আদম আলী৷ তাদের গাজীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিত্‍সা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ হতাহতদের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাহমান এলাকায়৷ এর আগে রাত সাড়ে আটটার দিকে ভোগড়া বাইপাস এলাকায় একটি বাসে আগুন দেয় জামায়াত শিবিরকর্মীরা৷ স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে৷ ১১ ডিসেম্বর ২০১৩