পাকিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ২ শিশু নিহত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৮ এএম, ১৭ জানুয়ারি ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
পাকিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সীমান্তের কাছাকাছি দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে হামলাটি চালানো হয়। খবর বিবিসির।
এ নিয়ে মাত্র কয়েকদিনের মধ্যে তৃতীয় কোনো দেশে হামলা চালালো ইরান। এর আগে সিরিয়া ও ইরাকে হামলা চালায় দেশটি।
জানা গেছে, ইরানের হামলা করা ওই এলাকায় দুই দেশের প্রায় ৯০০ কিলোমিটার (৫৫৯ মাইল) সীমান্ত রয়েছে। এই সীমান্ত উভয় দেশের কাছেই উদ্বেগের বিষয় হয়ে রয়েছে। ইরান বলেছে, তারা পাকিস্তানের সশস্ত্র গোষ্ঠী জাইশ আল-আদলের দুটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ইরান 'নিখুঁত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা' চারিয়ে জৈশ আল-আদল (ইরানে জৈশ আল-ধুম নামে পরিচি) উগ্রবাদী গ্রুপের দুটি ঘাঁটি তারা ধ্বংস করেছে। কোহ-সবজ (সবুজ পর্বত) এলাকায় ছিল ঘাঁটি দুটি)।
এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা বালুচ বুধবার (১৭ জানুয়ারি) এক বিবৃতিতে বলেন, 'এই উস্কানিবিহীনভাবে ইরানের পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের তীব্র প্রতিবাদ জানাচ্ছে পাকিস্তান। এই হামলায় দুই নিরীহ শিশু নিহত এবং আরো তিন বালিকা আহত হয়েছে। পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন পুরোপুরি অগ্রহণযোগ্য, এবং এর পরিণাম হতে পারে ভয়াবহ।
বালুচ আরো বলেন, ইরান এবং পাকিস্তানের মধ্যে যোগাযোগের অনেক চ্যানেল থাকা সত্ত্বেও এ ধরনের অবৈধ কাজ করা আরো বেশি উদ্বেগের বিষয়।
কিনি জানান, পাকিস্তান ইতোমধ্যেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাদের প্রতিবাদ জানিয়েছে। এছাড়া ইরানের শ্যাজ ডি অ্যাফেয়ার্সকে তলব করে তার কাছে নিন্দা জ্ঞাপন করা হয়েছে।
প্রসঙ্গত, পাকিস্তান ও ইরান উভয়েই বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গ্রুপের হামলার শিকার হয়। জৈশ আল-আদল নামের গ্রুপটি কয়েক দশক ধরে হালকা বসতিপূর্ণ অঞ্চলটিতে সক্রিয় রয়েছে। গত মাসে এই গ্রুপের হামলায় এক ডজনের বেশি ইরানি পুলিশ নিহত হয়েছিল। ইরান দাবি করেছিল, পাকিস্তান থেকে এসে সন্ত্রাসীরা হামলাটি চালিয়েছিল।
ইউএস ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের মতে, জৈশ আল-আদল হলো সিস্তান-বেলুচিস্তানে সক্রিয় সবচেয়ে সক্রিয় ও প্রভাবশালী সুন্নি উগ্রবাদী গ্রুপ।
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল











