পাবনা মানসিক হাসপাতালে রোগী ভর্তি বন্ধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৭ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
পাবনা মানসিক হাসপাতালের টেন্ডার কার্যক্রমের উপর আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার কারণে অনিশ্চিত হয়ে পড়েছে রোগীদের খাবার সরবরাহ। এ কারণে ভর্তিকৃত রোগীদের পর্যায়ক্রমে বাড়িতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে বহির্বিভাগে রোগী ভর্তি বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১১ সেপ্টেম্বর) হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. রতন কুমার রায় স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশ দেওয়া হয়।
পাবনা মানসিক হাসপাতালের ওয়েবসাইটে দেওয়া ওই বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত হওয়া গেছে।
হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালকের স্বাক্ষরিত পত্রে বলা হয়, ‘একজন ঠিকাদারের মামলার কারণে পাবনা মানসিক হাসপাতালে টেন্ডার কার্যক্রমের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। এ কারণে টেন্ডার কার্যক্রম সম্পন্ন করা সম্ভব না হওয়ায় রোগীদের খাবার সরবরাহের জন্য ঠিকাদার নিযুক্ত করা সম্ভব হয়নি। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের খাবার সরবরাহে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একাধিকবার কর্তৃপক্ষের কাছে পত্র মারফত ও সরাসরি অবহিত করা হয়েছে। এজন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ রোগীদের খাবার সরবরাহে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ বা নির্দেশ প্রদান না করায় রোগীদের খাবার সরবরাহ চলমান রাখা সম্ভব হচ্ছে না। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে রোগী ভর্তি বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হলো। হাসপাতালে ভর্তি রোগীদের পর্যায়ক্রমে বাড়িতে পাঠানোর জন্য সংশ্লিষ্ট ওয়ার্ডের কনসালটেন্ট ও ওয়ার্ড ডাক্তারদের নির্দেশ প্রদান করা হলো।’
হাসপাতালের পিরসংখ্যান কর্মকর্তা এস এম আবু সিনা ও শাহনাজ পারভীন বলেন, হাসপাতালের রিজার্ভ শেষ হয়ে যাওয়ায় শনিবার থেকেই রোগী ভর্তি বন্ধ রয়েছে। রোববার স্যার আনুষ্ঠানিকভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন। রোগীদের কিভাবে বাড়িতে ফেরত পাঠানো যায় সেই ব্যবস্থা চলছে।
তারা আরও জানান, হাসপাতালের পেইড বেডে রোগী ভর্তি চলছে। কারণে পেইড বেডে রোগীর থাকা-খাওয়ার খরচ রোগীর স্বজনরা বহন করে। প্রতিমাসে পেইড বেডের রোগীদের জন্য ৮ হাজার ৫৫২ টাকা করে নেওয়া হয়। কিন্তু ফ্রি রোগীর কোনও টাকা নেওয়া হয় না। তাদের খরচ সরকারি তহবিল থেকে সংগ্রহ করা হয়।
হাসপাতালের পরিসংখ্যা সূত্রে জানা গেছে, ৫০০ শষ্যার এই হাসপাতালে এখন আনুমানিক ৪৮০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ১৫০ জন পেইড বেডে ভর্তি। বাকি রোগীরা ফ্রি বেডে।
এ বিষয়ে হাসপাতালের কনসালটেন্ট ডা. শফিউল আযম বলেন, ‘আদালতের নিষেধাজ্ঞার কারণে ঠিকাদার নিযুক্ত না থাকায় গত দুই মাস ধরে বাকিতে রোগীদের খাবার কেনা হচ্ছে। প্রতিমাসে রোগীদের খাবারে ব্যয় হয় প্রায় ১৫ লাখ টাকা। এমন পরিস্থিতিতে কিভাবে বিল দেওয়া হবে এ সিদ্ধান্তটা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে সুস্পষ্ট কোনো নির্দেশনা পাওয়া যাচ্ছে না। তাই ভারপ্রাপ্ত পরিচালক স্যার বাধ্য হয়ে এ নির্দেশ জারি করেছেন।’
হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. রতন কুমার রায় বলেন, ‘আমরা অনেকবার বিষয়টি সমাধানের জন্য উধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছি। কিন্তু লাভ হয়নি। বাধ্য হয়ে আমরা রোগী ভর্তি বন্ধ রেখেছি। আমরা চাই দ্রুত বিষয়টি সমাধান হোক।’
প্রসঙ্গত, ২০২১ সালের ১৪ জুন রোজ এন্টারপ্রাইজ নামে পাবনা মানসিক হাসপাতালে রোগীদের খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান টেন্ডারে দ্রব্যের নাম উল্লেখ করা জটিলতা নিয়ে পাবনা জজ কোর্টে একটি মামলা করে। আদালত ওই বছরের ২৯ জুন সার্বিক বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিবাদীর (মানসিক হাসপাতাল কর্তৃপক্ষ) বিরুদ্ধে অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করলে দেখা দেয় এই জটিলতা।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও



