প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ম্যাক্রোঁর টুইট
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৪ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
বাংলাদেশে দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে সোমবার ঢাকা ছেড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। ফ্রান্সে পৌঁছেই এই সফরে উষ্ণ অভ্যর্থনা প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে এক টুইট বার্তায় (বর্তমান এক্স) প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
এই টুইটে ম্যাক্রোঁ লিখেছেন, ‘ধন্যবাদ আপনাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে বাংলাদেশিদের, আপনাদের উষ্ণ অভ্যর্থনার জন্য। এটি আমাদের দুই দেশের মধ্যে একটি ঐতিহাসিক ও অটুট বন্ধুত্বের গুরুত্ব বহন করে।’
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দুই দিনের সফরে গত রোববার রাতে ঢাকায় আসেন ম্যাক্রোঁ। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী। বিমানবন্দরে ফরাসি প্রেসিডেন্টকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার দেওয়া হয়।
১৯৯০ সালে তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁর পর এটি বাংলাদেশে কোনো ফরাসি প্রেসিডেন্টের প্রথম সফর।
সফরের শুরুর দিন রোববার রাতে রাষ্ট্রীয় ভোজে অংশ নেন ম্যাক্রোঁ। এছাড়া এদিন রাতে তিনি ধানমন্ডিতে গীতিকার ও বাদ্যযন্ত্রী রাহুল আনন্দের স্টুডিও পরিদর্শনে যান।
সফরের দ্বিতীয় দিন সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে তিনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে দুই শীর্ষ নেতার উপস্থিতিতে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ এবং স্থানীয় সরকার প্রকল্পে অর্থায়নে দুটি চুক্তি স্বাক্ষরিত হয়।
বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিং করেন দুই শীর্ষ নেতা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বের হওয়ার আগে ফরাসি প্রেসিডেন্ট সেখানে রাখা দর্শনার্থী বইয়ে সই করেন।
পরে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ রাজধানীর তুরাগ নদে নৌকা ভ্রমণে যান। বৃষ্টির মধ্যে তুরাগ নদ ঘুরে দেখেন তিনি। এ সময় নৌকাবাইচ উপভোগ করেন ম্যাক্রোঁ।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী






